এক্সপ্লোর

দিল্লির এই পরিবারের ১৭ জন করোনাকে হার মানিয়েছেন, জেনে নিন তাঁদের জীবন যুদ্ধের কথা

এরপর গত মাসের শুরুতে সকলে করোনা নেগেটিভ হন। সবাই মিলে করেন দুর্দান্ত ডিনার।

নয়াদিল্লি: করোনা পাড়ার কাছাকাছি এসে পৌঁছেছে খবর এলেই কাঁপুনি ধরে যাচ্ছে সকলের মধ্যে। অথচ দিল্লির মুকুল গর্গের পরিবারের ১৭ জন এই রোগে আক্রান্ত হন। চূড়ান্ত সতর্ক জীবনযাপন করে করোনাকে হার মানিয়েছেন তাঁরা। ৩৩ বছরের মুকুল বলেছেন, একবার একজনের সংক্রমণ দেখা দেওয়ার পর তাঁরা বুঝতে পেরেছিলেন, সকলেই করোনা পজিটিভ হবেন। ঠিক তাই-ই ঘটে। ৩ মাসের সর্বকনিষ্ঠ সদস্য থেকে মুকুলের ৯০ বছরের শয্যাশায়ী ঠাকুর্দা- অল্প কদিনের মধ্যে গর্গ পরিবারের ১৭ জন করোনা আক্রান্ত হন। বাদ যাননি তাঁর ৬২ বছর বয়স্ক ডায়াবিটিস রোগী বাবা এবং উচ্চ রক্তচাপে ভোগা ৮৭ বছরের ঠাকুমাও। বাড়ির বাইরে সেঁটে দেওয়া হয় কোয়ারান্টাইন নোট, অবশিষ্ট বিশ্বের সঙ্গে তাঁদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। গর্গরা প্রত্যেক ভাই বাড়ির আলাদা আলাদা তলায় থাকতেন। ফলে দূরত্ব রাখা তাঁদের পক্ষে সহজ ছিল। সংক্রমণ রুখতে চূড়ান্ত সতর্ক ছিলেন তাঁরা, একবার একজনই বাড়ি থেকে বেরিয়ে জিনিসপত্র কিনে আনতেন। মুকুলের মা মীনা দেবী বলেছেন, এত সাবধানতা অবলম্বন করেছিলেন বলেই তাঁদের আশা ছিল, তাঁদের কারও করোনা হবে না। কিন্তু তারপর একজন একজন করে প্রত্যেকের জ্বর আসতে শুরু করে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুকুলের পিসি অনিতাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখন তাঁরা সকলে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। মুকুল নিজে চিকিৎসক, ছোট ভাইকে সঙ্গে নিয়ে শুশ্রুষায় নেমে পড়েন তিনি। সকলের হাতে নিয়ম করে তুলে দেন ভিটামিন সাপ্লিমেন্ট, প্যারাসিটামল ও কাফ সিরাপ। অনিতা সুস্থ হয়ে ১০ দিন পর হাসপাতাল থেকে ফিরে আসার পর থেকেই পরিস্থিতি একটু একটু করে বদলাতে থাকে। তাঁকে দেখে প্রতিবেশীরা হাততালি দিয়ে, ঘণ্টা বাজিয়ে অভিনন্দন জানান। আত্মবিশ্বাস পান বাড়ির অন্যরাও। এরপর গত মাসের শুরুতে সকলে করোনা নেগেটিভ হন। সবাই মিলে করেন দুর্দান্ত ডিনার। এটা সহজে হারিয়ে দেওয়ার মত কোনও অসুখ নয়। আমাদের ভাগ্যটাই শুধু ভাল ছিল। মুকুল বলেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal SIR News: পুলিশের ব্যারিকেড ঝাঁকিয়ে SUCI- এর বিক্ষোভ CEO দফতরের সামনে, অবরুদ্ধ স্ট্র্যান্ড রোড
পুলিশের ব্যারিকেড ঝাঁকিয়ে SUCI- এর বিক্ষোভ CEO দফতরের সামনে, অবরুদ্ধ স্ট্র্যান্ড রোড
News Live Updates: প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ, রণক্ষেত্র বিধানভবন, মাথা ফাটল ১ কর্মীর
প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ, রণক্ষেত্র বিধানভবন, মাথা ফাটল ১ কর্মীর
Gold Loan Scam: দেশের নামী ব্যাঙ্কে কোটি কোটি টাকার গোল্ড লোন দুর্নীতি, ভিতরের লোক যুক্ত না থাকলে কি সম্ভব? উঠছে প্রশ্ন
দেশের নামী ব্যাঙ্কে কোটি কোটি টাকার গোল্ড লোন দুর্নীতি, ভিতরের লোক যুক্ত না থাকলে কি সম্ভব? উঠছে প্রশ্ন
Iran News: মোজতবা খামেনেই কোথায়? এতদিনে জানা গেল, ঠিকানা দিলেন রাশিয়ার রাষ্ট্রদূত
মোজতবা খামেনেই কোথায়? এতদিনে জানা গেল, ঠিকানা দিলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ভিডিও

Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget