এক্সপ্লোর

PM's Security Details: ছাদে স্নাইপার, পাশে SPG, প্রধানমন্ত্রীর সুরক্ষায় দুর্ভেদ্য বলয়

PM Modi Security Breach: আমেরিকার প্রেসিডেন্টের ছায়াসঙ্গী হিসেবে যেমন থাকে সিক্রেট সার্ভিস, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও কম ধোপদুরস্ত নয়।

বেঙ্গালুরু: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা করতে গিয়েছিলেন। গাড়ির দরজা খুলে, পাদানিতে দাঁড়িয়ে পথসভা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই ঘটল বিপত্তি। কর্নাটকের হুবলিতে নিরাপত্তা বলয় ভেদ করে মোদির কাছাকাছি পৌঁছে গেলেন এক যুবক। মালা হাতে ছুটে আসা ওই যুবকের হাত থেকে মালা নিয়ে নেন মোদি। কোনও রকমে তড়িঘড়ি ওই যুবককে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু এই ঘটনায় আরও একবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল (PM Modi Security Breach)।

কর্নাটকের হুবলিতে নিরাপত্তা বলয় ভেদ করে মোদির কাছাকাছি পৌঁছে গেলেন এক যুবক

আমেরিকার প্রেসিডেন্টের ছায়াসঙ্গী হিসেবে যেমন থাকে সিক্রেট সার্ভিস, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও কম ধোপদুরস্ত নয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব মূলত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (SPG)-র হাতে থাকে। দেশ-বিদেশে যেখানেই প্রধানমন্ত্রী যান না কেন, সেখানে তাঁর নিরাপত্তা ব্যবস্থার সবকিছু তদারকি করে এই এসপিজি। একই সঙ্গে, দেশের অন্দরে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন থাকে। ফলে শুধু একস্তরীয় নয়, বেশ কয়েক স্তরের নিরাপত্তায় ঘেরা থাকেন প্রধানমন্ত্রী (PM's Security Details)।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার যাবতীয় দায়দায়িত্ব, পরিকল্পনা এসপিজি-র হাতেই ন্যস্ত থাকে। সেই সংক্রান্ত নির্দেশাবলী সম্বলিত একটি ‘ব্লু বুক’ও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কোনও রাজ্যে প্রধানমন্ত্রীর সফর থাকলে, সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে তা নিয়ে বিশদ আলোচনা হয় এসপিজি-র। তাতে ইনটেলিজেন্স ব্যুরোর আধিকারিকরাও উপস্থিত থাকেন। কোথায় নামবেন প্রধানমন্ত্রী, কোন পথ ধরে এগোবে তাঁর কনভয়, কোথায় সভা, তার বিশদ নকশা প্রথমে ছকে নেওয়া হয়। সেই নিয়ে তৈরি হয় অ্যাডভান্স সিকিওরিটি লায়াসন (ASL), অর্থাৎ আগাম রিপোর্ট। তার পর প্রধানমন্ত্রীর সফরের তিন দিন আগে থেকে শুরু হয় মাছি গলতে না পারে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ।

প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে, প্রধানমন্ত্রী কখন কী করবেন, কোথায় থাকবেন, তা নিয়ে বিশদ আলোচনা হয় ওই বৈঠকে। জরুরি পরিস্থিতি দেখা দিলে যাত্রাপথ থেকে সভা, কোথায় কী সম্ভাব্য রদবদল করতে হবে, তা-ও ঠিক করে নেওয়া হয় সেই সময়ই। প্রধানমন্ত্রীর সভাস্থলের প্রবেশ পথ, বাহির পথে মেটাল ডিটেক্টর বসানো হয়। যে মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তৃতা করার কথা থাকে প্রধানমন্ত্রীর,  তার ভারক্ষমতা, কাঠামোও সরেজমিনে দেখা হয়। প্রধানমন্ত্রীর সফরের দিন আবহাওয়া অনুকুল থাকবে নাকি প্রতিকূল, তাও জেনে রাখা হয়। জলপথে কোথাও যাওয়ার থাকলে, যে নৌকায় চাপার কথা প্রধানমন্ত্রীর, তার নিরাপত্তা সংক্রান্ত সার্টিফিকেটও দিতে হয় এসপিজি-কে। ঘন জঙ্গল রয়েছে এমন জায়গায় যাওয়ার থাকলে, আগে থেকে গাছপালা নিরাপদ উচ্চতা পর্যন্ত ছেঁটে ফেলা হয়।  কোনও কোনও ক্ষেত্রে কেটে ফেলতে হয় গাছই। যাত্রাপথে বাঁক থাকলে, ঝোপঝাড় থাকলে আগে থেকে তার আলাদা রেখচিত্র তৈরি করে, ওই বিশেষ জায়গায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে।

আরও পড়ুন: PM Narendra Modi: হাতে মালা নিয়ে ছুট, মোদির সুরক্ষাবলয় ভেঙে ঢুকে পড়লেন যুবক

প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়। কোথাও কোনও ঝুঁকি রয়েছে কিনা, তা জানাতে হয় গোয়েন্দাদের। প্রধানমন্ত্রীর সফল বানচালের কোনও ইঙ্গিত পেলে, তা জানাতে হয় আগাম। প্রধানমন্ত্রীর যাত্রাপথে, নিরাপদ দূরত্বে, আশপাশের বাড়ি বা বিল্ডিংয়ের ছাদে মোতায়েন থাকে স্নাইপারও, বেগতিক দেখলে যাতে নির্ভুল লক্ষ্যে গুলি চালানো যায়। কোথাও প্রধানমন্ত্রীর রাত্রিবাস বা বিশ্রামের কথা থাকলে, সেখানে রাজ্য পুলিশের সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার আধিকারিক ক্যম্প কমান্ডান্ট হিসেবে মোতায়েন থাকেন। এ ছাড়াও এসপি পদমর্যাদার আধিকারিকরা প্রধানমন্ত্রীর পথসভা, জনসভা এবং যাত্রাপথে সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে থাকেন। এত কিছুর পরও রাজ্য পুলিশের অনুমোদনের জন্য অপেক্ষা করা হয়। সেখান থেকে সবুজ সঙ্কেত পেলে, তবেই সফরে বেরোন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জন্য বিশেষ গাড়িও রয়েছে। আগে রেঞ্জ রোভার ভোগ এবং টয়োটা ল্যান্ড ক্রুজার ব্যবহার করতেন মোদি। ২০২১ সালে তা বদলে মার্সিডিজ মেব্যাক কিনেছেন। এটি একটি বুলেট প্রুফ গাড়ি এবং বিস্ফোরণ প্রতিরোধীও। এমনকি তাতে যে S 650 গার্ড রয়েছে, তা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধীো। গাড়ির কাচ লক্ষ্য করে অ্যাসল্ট রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালালেও ছিদ্র তৈরি হবে না। এ ছাড়াও বিষাক্ত গ্যাস গাড়ি থেকে বার করে দিতে রয়েছে বিশেষ প্রযুক্তি। গাড়িটির দাম পড়েছে ১২ কোটির বেশি। তার পরও প্রধানমন্ত্রীর কনভয়ে আরও একডজন গাড়ি থাকে। 

উচ্চ প্রযুক্তি সম্বলিত একটি অ্যাম্বুল্যান্স যেমন থাকে, তেমনই শুধুমাত্র জ্যামারের জন্য একটি গাড়ি থাকে, যাতে প্রধানমন্ত্রীর কনভয়ে বহিরাগতকোনও ফোন বা স্যাটেলাইট সংযোগ না থাকে। প্রধানমন্ত্রীর গাড়ির মতো অবিকল দেখতে আরও দু’টি গাড়ি থাকে কনভয়ে, যাতে হামলার সম্ভাবনা থাকলে প্রধানমন্ত্রী যে গাড়িতে রয়েছেন, সেটিকে শনাক্ত করা না যায়। ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের শার্প শ্যুটারার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেন। প্রধানমন্ত্রীর গাড়ি যে রাস্তা ধরে এগোয়, সেই রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়। সাইরেন বাজিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সঙ্গে এগেতো থাকে রাজ্য পুলিশের গাড়িও। গাড়িতে ওঠা থেকে বেরনো, হাত নাড়া, বা নামা, সবসময় তাঁকে ঘিরে থাকেন এসপিজি কম্যান্ডোরা। প্রায় শতাধিক পুলিশ এবং নিরাপত্তারক্ষী থাকেন প্রধানমন্ত্রীর কনভয়ে।

ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে কোনও অংশে কম নয়

সব প্রস্তুতির পরও শেষ মুহূর্তে আবহাওয়াজনিত কারণে বা অন্য কোনও সমস্যার জন্য যদি পরিকল্পনা মতো প্রধানমন্ত্রীর সফর না এগোতে পারে, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও আগে থেকে তৈরি করে রাখা হয়। বিমানে প্রধানমন্ত্রী যেতে না পারলে সড়কপথ আগাগোড়া মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। এমনকি আচমকা কোথাও হেলিকপ্টার বা বিমানেও উড়ে যেতে হয় প্রধানমন্ত্রীকে, কপ্টার বা বিমানের যাত্রাপথকে অনুসরণ করে, মাটিতেও আগাগোড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। তাই এত কিছুর পরও নিরাপত্তা বলয় ভেদ করে প্রধানমন্ত্রীর কাছাকাছি যুবকের পৌঁছে যাওয়াকে ঘিরে প্রশ্ন উঠছে।

সেরা শিরোনাম

ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget