এক্সপ্লোর

Rural Health Manpower Shortfall: গ্রামে বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি ৬৮ শতাংশ, দেড় দশকে বেড়েছে 'অভাব'

Rural Health Survey: সরকারি রিপোর্ট বলছে, ভারতের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো ধুঁকছে। প্রয়োজনের তুলনায় অনেক কম ডাক্তার ও কর্মী রয়েছে।

নয়াদিল্লি: ভারতে এগোচ্ছে। উন্নত হচ্ছে বিজ্ঞানে, এগোচ্ছে প্রযুক্তিতে। বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করছে, মহাকাশ বিজ্ঞানেও সাফল্য পাচ্ছে। কিন্তু এতগুলো 'আছে'র মধ্যে অনেকটা বড় 'নেই'ও রয়েছে। ভারতের (India) এত সাফল্যের উল্টোদিকে বড় হয়ে দেখা দিয়েছে গ্রামের 'নেই'এর ছবিটা। সরকারি রিপোর্ট বলছে, ভারতের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো ধুঁকছে। প্রয়োজনের তুলনায় অনেক কম ডাক্তার ও কর্মী রয়েছে। কম রয়েছে পরিকাঠামোও (infrastructure)। যদিও গত এক দশকে অনেকটাই বেড়েছে ডাক্তার-নার্সের সংখ্যা। কিন্তু তারপরেও বাড়তি চাহিদা (Demand) ছুঁতে পারেনি।

কোন রিপোর্ট কী বলছে?
গ্রামীন স্বাস্থ্য পরিসংখ্যান বা Rural Health Statistics 2020-21. চলতি মাসেই এই রিপোর্ট প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সেখানেই এই ছবিটা স্পষ্ট হয়েছে।

সারা দেশে রয়েছে:
১ লক্ষ ৫৭ হাজার ৮১৯ টি সাব সেন্টার (Sub Centre)। ৩০ হাজার ৫৭৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ৫৯৫১টি কমিউনিটি হেল্থ সেন্টার (Community Health Centre)। এছাড়াও ১২২৪টি সাব ডিভিশনাল (Sub Divisional Hospital) এবং ৭৬৪টি জেলা হাসপাতাল (District Hospital) রয়েছে।

বেড়েছে স্বাস্থ্যকেন্দ্র:
রিপোর্ট বলছে , ২০০৫ সালের তুলনায় ২০২১ সালে দেশজুড়ে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকেন্দ্রের (Health Centre) সংখ্যা বেড়েছে। গত দেড় দশকে জাতীয় স্তরে সাব সেন্টার বেড়েছে দশ হাজারেরও বেশি। সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে, রাজস্থান (Rajasthan), গুজরাত (Gujrat), মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে। একই ধারা বজায় রেখে জাতীয় স্তরে বেড়েছে কমিউনিটি হেল্থ সেন্টারের সংখ্যাও। মোট ২১৩৫টি CHC বেড়েছে। বৃদ্ধির দিকে প্রথম দিকে রয়েছে উত্তরপ্রদেশ (UttarPradesh), পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু, রাজস্থান এবং বিহার। ২০০৫ সালের তুলনায় ২০২১ সালে বেড়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যাও। জম্মু-কাশ্মীর, কর্নাটক, গুজরাত, অসমে বেড়েছে phc. কিন্তু তারপরেও গ্রামীন এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

অভাব কোথায়:
পরিসংখ্যানের ভিত্তিতে তুলমূল্য বিচার যদি করা যায়। তাহলে গ্রামীন স্বাস্থ্যক্ষেত্রে (Rural Healthcare) আগের তুলনায় পরিকাঠামো বা ডাক্তার-স্বাস্থ্যকর্মীর সংখ্যা কোনওটাই কমেনি। সংখ্যা বেড়েছে কিন্তু প্রয়োজন অনুপাতে বাড়েনি। যার ফলে প্রকট হয়েছে অভাব।  
 
এএনএম কর্মী:
প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ বলা যায় অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ (ANM কর্মী), আশা কর্মীদের। মা-শিশুর স্বাস্থ্য থেকে, কমিউনিটি হেলথ, কোনও এলাকায় কোনও সংক্রমণের প্রকোপ। সব কিছুর উপরেই নজর রাখেন এঁরা। ২০০৫ সালের সঙ্গে ২০২১ সালের তথ্য বিচার করলে দেখা যাবে মহিলা স্বাস্থ্যকর্মী, ANM কর্মীদের সংখ্যা বেড়েছে। কিন্তু তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে খালি পদের সংখ্যা। ফলে শতকরার বিচারে অভাবও বেড়েছে। ২০১৫ সালে যেখানে ফাঁকা পদ ছিল মোট পদের ৫ শতাংশ। ২০২১ সালে সেটা দাঁড়িয়েছে ২০ শতাংশে।  


Rural Health Manpower Shortfall: গ্রামে বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি ৬৮ শতাংশ, দেড় দশকে বেড়েছে 'অভাব

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার:
একই ছবি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও (Primary Health Care)। ডাক্তারের সংখ্যা বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে ফাঁকা পদের সংখ্যা। ২০০৫ সালের তুলনায় ২০২১ সালে ফাঁকা পদের সংখ্যা দ্বিগুণ রয়েছে।


Rural Health Manpower Shortfall: গ্রামে বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি ৬৮ শতাংশ, দেড় দশকে বেড়েছে 'অভাব

বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্কট:
গ্রামীন স্বাস্থ্য পরিষেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এঁরা। ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দিতে শল্যচিকিৎসক (surgeons), প্রসূতি বিশেষজ্ঞ (obstetricians and gynaecologists) এবং শিশু বিশেষজ্ঞের (paediatricians) প্রয়োজন থাকে। কিন্তু এখানে ভয়ঙ্কর পরিস্থিতির ছবিটা ফুটে উঠেছে তথ্যে। ২০০৫ সালের এই ক্ষেত্রে ফাঁকা পদ ছিল ৫৩ শতাংশ। ২০২১ সালে এসে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮ শতাংশে। এই তথ্য অনুযায়ী সারা দেশে গ্রামীন স্বাস্থ্যক্ষেত্রে ৯০০০-এরও বেশি বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি রয়েছে।


Rural Health Manpower Shortfall: গ্রামে বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি ৬৮ শতাংশ, দেড় দশকে বেড়েছে 'অভাব

সঙ্কট নার্সেরও:
স্বাস্থ্য পরিষেবায় অন্যতম ভিত্তি নার্সরা (Nurse)। সেখানেও বেড়েছে সঙ্কট। গ্রামীন এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ২০১৫ সালের তুলনায় ২০২১ সালে Sanctioned Post প্রায় তিনগুণের কাছাকাছি বেড়েছে। নার্সের সংখ্যাও বেড়েছে। কিন্তু তা চাহিদার কাছাকাছিও যেতে পারেনি। ২০০৫ সালে যেখানে নার্সদের ফাঁকা পদ ছিল ১৫ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ শতাংশে।  


Rural Health Manpower Shortfall: গ্রামে বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি ৬৮ শতাংশ, দেড় দশকে বেড়েছে 'অভাব

ল্যাব টেকনিশিয়ান:
চিকিৎসা করানোর জন্য প্রয়োজন পরীক্ষা। কিন্তু ল্য়াব টেকনিশিয়ানের (Lab Technician) অভাব থাকলে গোড়াতেই ধাক্কা খাবে চিকিৎসা পরিষেবা। ঠিক সেটিই দেখা যাচ্ছে সদ্য প্রকাশিত RHS-সমীক্ষার তথ্যে। ২০০৫ সালেলর তুলনায় ২০২১ সালে পদ বাড়লেও, ফাঁকা পদের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ গুণের কাছাকাছি। ১৬ শতাংশের জায়গায় ২০২১ সালে ফাঁকা পদের শতকরা হার বেড়েছে ৩১ শতাংশ।

শুধু তাই নয়, ফার্মাসিস্ট (Pharmacist) এবং রেডিওগ্রাফারের সঙ্কটও রয়েছে দেশে। এমন অভাব নিয়ে কীভাবে চলছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা (Rural Health)? এর মধ্য়েই গত দু'বছরেরও বেশি সময় ধরে কোভিডে ভুগছে ভারত। দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক ধাক্কাও লেগেছে। সেখানে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর এমন ছবি দেখে কার্যত চোখ কপালে বিশেষজ্ঞদের।  

আরও পড়ুন: আট বছরে রেকর্ড মূল্যস্ফীতি! কীভাবে চলবে সংসার? 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget