এক্সপ্লোর

Retail inflation Hike: আট বছরে রেকর্ড মূল্যস্ফীতি! কীভাবে চলবে সংসার?

Record Inflation: কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনায় মুখর বিরোধী দলগুলি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।

নয়াদিল্লি: মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি (inflation)। চলতি বছরের এপ্রিলে উপভোক্তা মূল্য সূচক বা CPI বেড়ে হল ৭.৭৯ শতাংশ। মার্চে উপভোক্তা মূল্য সূচক ছিল ৬.৯৫ শতাংশ। ঠিক গতবছরের এপ্রিলে উপভোক্তা মূল্য সূচক ছিল ৪.২১ শতাংশ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে উপভোক্তা মূল্য সূচক (consumer price index)। এমন পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনায় মুখর বিরোধী দলগুলি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।

ঊর্ধ্বগামী দাম:
প্রতিদিন লাফিয়ে বাড়ছে প্রয়োজনীয় জিনিসের দাম। খাবার (food) থেকে ওষুধ (Medicine), দাম বাড়ছে সব কিছুরই। মূল্যবৃদ্ধির সাঁড়াশি চাপে দিন দিন নাজেহাল হচ্ছে জনতা। দাম ভাড়ছে তেল-গ্যাসের। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। খোদ সরকারি পরিসংখ্যান বলছে এপ্রিল মাসে ভারতে উপভোক্তা মূল্যস্ফীতি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে! যা গত আট বছরে সর্বাধিক। খোদ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান (data) বলছে রান্নার তেল থেকে দুধ, আটা থেকে নুন— এ সবের দাম গত এক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে! গম, আটার দামও বেড়েছে। বাদাম-সোয়া-পাম-সূর্যমুখীর মতো ভোজ্য তেল রেকর্ড ছুঁয়েছে। এই সপ্তাহে কোনও জিনিসের যা দাম, পরের সপ্তাহেই বেড়ে যাচ্ছে সেটা। প্রতিদিনই পুরনো রেকর্ড ভেঙে দামের নতুন রেকর্ড করছে খাদ্যদ্রব্য। এই পরিস্থিতিতে কীভাবে চলবে সংসার? ভেবে কূল পাচ্ছেন না সাধারণ মানুষ।  ইউক্রেনে যুদ্ধের কারণে ভারতের বাজারে টান পড়েছে সূর্যমুখী তেলের। ওই দেশ থেকে ভাল পরিমাণ তেল আমদানি করে ভারত। আমদানি করে সারও। যুদ্ধের কারণে ধাক্কা খেয়েছে গোটা বিষয়টি। আর সেই কারণে বেড়েছে দাম, বলছেন ওয়াকিবহাল মহলের একাংশ। 

কবে কোথায় সূচক:
২০২২ সালের এপ্রিল: উপভোক্তা মূল্য সূচক বা CPI ৭.৭৯ শতাংশ
২০২২ সালের মার্চ: ওই সূচক ছিল ৬.৯৫ শতাংশ
২০২১ সালের এপ্রিল: সূচক দাঁড়িয়ে ছিল ৪.২১ শতাংশে

এমন ভাবে দাম বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, 'এমন পরিস্থিতি মধ্যবিত্তের জন্য অত্যন্ত চিন্তার। বেতনভুক মধ্যবিত্তের খুবই অসুবিধে হচ্ছে।'

সরব বিরোধীরা:
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভোপালে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ হঠাতে জলকামান ব্যবহার করে মধ্যপ্রদেশ সরকার। দাম বৃদ্ধি নিয়ে একাধিকবার কেন্দ্রকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে বিঁধেছে বাম-কংগ্রেসও।  

আরও পড়ুন: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমার, সরছেন সুশীল চন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget