এক্সপ্লোর

South 24 Parganas: স্ত্রীকে কামড়েছিল সাপ, বোতলবন্দি করে হাসপাতালে ছুট স্বামীর

Husband Captures The Snake In A Bottle:স্ত্রীকে কামড়েছিল যে সাপ, সেটিকেই বোতলবন্দি করে হাসপাতালে ছুটে এলেন স্বামী। মগরাহাট থানার মাখালিয়া এলাকার ঘটনা। ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেন হাসপাতালে আসা লোকজন। 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীকে কামড়েছিল যে সাপ (Snake Bites Wife), সেটিকেই বোতলবন্দি (bottle) করে হাসপাতালে ছুটে এলেন স্বামী। মগরাহাট (magrahat police station) থানার মাখালিয়া এলাকার ঘটনা। ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেন হাসপাতালে আসা লোকজন। 

কী ঘটেছিল?
মগরাহাট থানার মাখালিয়া এলাকার বাসিন্দা সন্তোষ মণ্ডল। পেশায় দিনমজুর। বলেন, 'স্ত্রী রেণুকা মণ্ডল ঠাকুর ঘরের চালে ফুল রাখতে গিয়েছিল। তখনই তাঁর বাম হাতের আঙুলে বোড়া সাপ কামড় দেয়। স্ত্রী যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি ওই সাপটিকে ধরে বোতলে ভরে দিই। তারপর হাসপাতালে নিয়ে আসি।'  চিকিৎসকরা পরে জানান, বিপদের আশঙ্কা নেই।  রেণুকাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে হাসপাতালে দায়িত্বরত সিভিক পুলিশরা বনদফতরকে খবর দেন। সাপটিকে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য খবর দেওয়া হয়। কিন্তু যে ভাবে নিজের প্রাণের তোয়াক্কা না করে সন্তোষ সাপটিকে বোতলবন্দি করেছেন, সেটির কথা অনেকেই বলছেন বার বার। সন্তোষের যুক্তি, চিকিৎসকরা যাতে সঠিক ভাবে চিকিৎসা করতে পারেন সেই জন্যই ঝুঁকি নিয়ে সাপটি ধরে এনেছিলেন তিনি। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অজগর সাপ গলায় পেঁচিয়ে সেলফি তোলার হিড়িক শিরোনামে এসেছিল! ছেড়ে দেয়নি অজগরও।

অজগরের সঙ্গে সেলফি...
সেলফি তুলতে যাওয়ায় অজগর ছোবল বসায় দুই ব্যক্তিকে। মুরগি খেতে জলপাইগুড়ির এক বাড়িতে ঢুকে পড়েছিল প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ। আর সেই সাপ উদ্ধারের জন্য বন দফতর থেকে কর্মীরা না আসায়, কয়েকজন যুবক মিলে  নিজেরাই ধরে ফেলেন সাপটিকে। স্থানীয় সূত্রে এমনটাই দাবি। এরপর সেই অজগর সাপকে গলায় পেঁচিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে গয়েরকাটা রেঞ্জ অফিসের সামনে এসে হাজির হন তাঁরা। জীবনের ঝুঁকি নিয়ে বিশাল এক অজগর সাপকে কাঁধে তুলে উল্লাস শুরু করেন। এরকম কাণ্ড দেখে হতবাক সর্প বিশেষজ্ঞ থেকে পরিবেশ প্রেমীরা।  অজগর সাপ টিকে নিয়ে রীতিমতো উল্লাস করেন তাঁরা।  সেল্ফি তোলার হিড়িক পড়ে যায় গয়েরকাটা শহরে। জানা যায়, গয়েরকাটার হিন্দু পাড়া এলাকায় বাসন্তী কুজুরের  বাড়িতে মুরগি খেতে ঢুকেছিল ওই  অজগরটি। এলাকার  যুবকেরা জীবনের ঝুঁকি নিয়ে সাপটিকে ধরতে গেলে জঞ্জালু রায়ের ও কুসুম কলুনিয়া নামে  দুই যুবককের হাতে কামড় বসিয়ে দেয় ওই অজগর। তবুও প্রায় ১০ ফুট লম্বা অজগরটিকে তারা কব্জা করে এবং কাঁধে তুলে  নেয়। এভাবেই এক কিলোমিটার রাস্তা অজগরটি কাঁধে নিয়ে উল্লাস করতে করতে  হেঁটে শহর পার হয়। এইভাবে হই হট্টগোল করতে করতে আসা যুবকদের দেখে অনেকেই মনে করেছিলেন কোনও টুর্নামেন্ট জিতে ফিরছেন বুঝি তাঁরা।  কিন্তু কাছে আসতে সকলের চোখ কপালে উঠে যায় , ভয়ঙ্কর এই দৃশ্য দেখে। 

আরও পড়ুন:সাতসকালে ঘন কুয়াশা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget