এক্সপ্লোর

Hyderabad News: 'আর কোনও পথ খোলা ছিল না, ক্ষমা করে দিও', পুত্র-কন্যাকে খুন করে আত্মঘাতী দম্পতি !

Telangana News: এখন তাঁদের আর্থিক কষ্ট চলছিল। কোনও আশাও দেখতে পাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে চন্দ্রশেখর ও কবিতা সবথেকে নিষ্ঠুর সিদ্ধান্ত নেন।

হায়দরাবাদ : মর্মান্তিক ! ১৩ ও ১০ বছরের সন্তানকে খুন করে আত্মহত্যা করলেন এক দম্পতি। অন্তত দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে সেরকমই অনুমান করছে পুলিশ। হায়দরাবাদের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে।

একটি নোট উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। সেখানে ওই দম্পতি তেলুগু ভাষায় লিখে গেছেন, "নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনও পথ খোলা ছিল না। আমায় ক্ষমা করে দিন। আমি আমার কেরিয়ার নিয়ে অনেক কষ্ট করছিলাম। শারীরিক ও মানসিকভাবে ভুগছিলাম। আমি ডায়াবেটিস, নার্ভ ও কিডনির রোগে ভুগছিলাম।"

সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভ সূত্রের খবর, মৃত দম্পতির নাম চন্দ্রশেখর রেড্ডি (৪৪) ও কবিতা (৩৫)। ২০২৩ সাল থেকে বেকার ছিলেন রেড্ডি। যদিও পুলিশ জানিয়েছে, এর আগে একটি বেসরকারি কলেজে জুনিয়র লেকচারার হিসাবে কাজ করেছেন চন্দ্রশেখর। 

এখন তাঁদের আর্থিক কষ্ট চলছিল। কোনও আশাও দেখতে পাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে চন্দ্রশেখর ও কবিতা সবথেকে নিষ্ঠুর সিদ্ধান্ত নেন। নিজেদের সন্তানদের হত্যা করে, নিজেরা আত্মহত্যা করেন। এমনই বলছে পুলিশ।

১০০ ইমার্জেন্সি কলে পুলিশের কাছে খবর আসে। সোমবার রাতেই শহরের হাবসিগুড়ার বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। আলাদা আলাদা ঘরে দেহ পড়েছিল চন্দ্রশেখর ও কবিতার। অন্যদিকে, সন্তানদের দেহ পড়েছিল তাদের নিজ নিজ ঘরে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দম্পতি প্রথমে তাঁদের ১০ বছরের পুত্র বিশ্বন রেড্ডি ও ১৩ বছরের কন্যা শ্রীতা রেড্ডিকে শ্বাসরোধ করে খুন করেন। পরে নিজেরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বিশ্বন পঞ্চম শ্রেণির ছাত্র ছিল, অন্যদিকে শ্রীতা ছিল নবম শ্রেণির ছাত্রী।  

চন্দ্রশেখর ও কবিতা তেলাঙ্গানার কালওয়াকুর্তির বাসিন্দা ছিলেন। উভয়েরই হায়দরাবাদে পরিবার রয়েছে। তাঁদের এবং তাঁদের সন্তানদের এই মৃত্যু দেশজুড়ে কোটি কোটি জনসংখ্যার জীবন সংগ্রামকে সামনে নিয়ে এসেছে আরও একবার। আজও দেশের বহু মানুষ দু'বেলার রুজি-রোজগারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। দীর্ঘদিন বেকার থাকার ফলে অনেকের শারীরিক ও মানসিক চাপ অসহ্য হয়ে ওঠে। যার জেরে এই চরম সিদ্ধান্ত। একইরকম ভাবে দীর্ঘদিন ধরে রোজগার না থাকায় সমস্যায় পড়েছিলেন চন্দ্রশেখরও। যার জেরে এই চরম সিদ্ধান্ত নেন তিনি। 

আরও পড়ুন ; 'অভিযোগ করার মতো কোনও পুরুষ বাঁচবে না', স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মহত্যা; তার আগে ভিডিও বার্তা !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget