এক্সপ্লোর

Viral Video: রিল বানাতে গিয়েই বিপদ ! খরস্রোতা পাহাড়ি নদীতে তলিয়ে গেলেন মহিলা; ভিডিয়ো দেখে আতঙ্কে বুক কাঁপবে

Uttarkashi News: প্রত্যক্ষদর্শীরা বলছেন যে, ভিডিয়ো শ্যুট করার জন্য সেই মহিলা নদীর জলে নামেন কিছুটা আর তখন হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ফলে খরস্রোতা নদীর প্রবল টান তাঁকে ভাসিয়ে নিয়ে চলে যায়।

দেরাদুন: ভয়ঙ্কর ঘটনা উত্তরকাশীতে। মণিকর্ণিকা ঘাটে ভিডিয়ো বানাতে গিয়ে অসাবধান হতেই খরস্রোতা জলের তলায় তলিয়ে (Uttarkashi News) গেলেন ৩৫ বছর বয়সী এক মহিলা। এই ভিডিয়োই কয়েকদিন ধরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেরাদুনের উত্তরকাশী জেলায় ভাগীরথী নদীর ধারে ভিডিয়ো রিল বানাচ্ছিলেন এই মহিলা, ফোন ধরা ছিল তাঁর মেয়ের কাছে। এই মহিলার নাম জানা গিয়েছে বিশেষ্ঠা যিনি সম্ভবত নেপালের বাসিন্দা। তাঁর মেয়েকে নিয়ে নদীর ধারে গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে, ভিডিয়ো শ্যুট করার জন্য সেই মহিলা নদীর জলে নামেন কিছুটা আর তখন হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ফলে খরস্রোতা নদীর প্রবল টান তাঁকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তাঁর মেয়ে ফোনের ক্যামেরায় ভিডিয়ো (Uttarkashi News) শ্যুট করছিল। ঘাটের পার থেকেই সে 'মা' বলে চিৎকার করে ওঠে যখন সে দেখতে পায় তাঁর মা বড় বড় স্রোতের টানে ভেসে চলে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। কিন্তু তখন সেই মেয়ের চিৎকার ঘাটে ঘাটে প্রতিধ্বনিত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এই ঘটনা জানামাত্রই অনুসন্ধান শুরু করে। নদীতে নৌকা নামানো হয়, উদ্ধারকারী দল নদীতে তন্নতন্ন করে খুঁজে ফেলে, যোশীওয়াড়া বাঁধের কাছাকাছি এলাকাতেও খোঁজা হয় সারা দিন ধরে। কিন্তু সন্ধে হয়ে গেলেও সেই মহিলাকে দেখা যায়নি, তাঁকে পাওয়া যায়নি।

ভিডিয়োতে দেখা যায়, সেই মহিলা তাঁর মায়েকে নিয়ে ভাগীরথী অর্থাৎ যেখান থেকে গঙ্গার উৎপত্তি, সেখানে গিয়েছেন এবং কিছুটা জলে নেমেছিলেন। আর তখনই ভারসাম্য রাখতে না পেরে নদীর জলে তলিয়ে যান। তাঁর ১১ বছরের মেয়ের চোখের সামনেই তলিয়ে যান সেই মহিলা।

এই ঘটনায় সমাজমাধ্যমে রিল ভিডিয়ো শ্যুট করার সময় নিরাপত্তা বিধিকে প্রাধান্য দেওয়ার কথাই আরও একবার মনে করিয়ে দেয়। গত বছর জুলাই মাসে এভাবেই একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মহারাষ্ট্রের রায়গড়ে রিল ভিডিয়ো শ্যুট করার সময় খাদে পড়ে মারা যান। ২৬ বছর বয়সী সেই ইনফ্লুয়েন্সারের নাম ছিল আনভি কামদার, যিনি তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন, একটি ভিডিয়ো শ্যুট করার সময়েই তিনি গভীর খাদে পড়ে প্রাণ হারান।

একইভাবে কিছুদিন আগেই এক তরুণী রিল বানানোর জন্য বিপদের সম্মুখীন হন। রান্নাঘরে গ্যাস ওভেনে জল ফুটছিল আর রিল বানানোর জন্য সেই ওভেনের পাশেই উঠে বসেন এক মহিলা। পাত্রের গায়ে হাত লেগে ফুটন্ত জলসমেত সেটি উলটে পড়ে মহিলার গায়ে। রান্নাঘরের স্ল্যাব থেকে একলাফে নেমেই দৌড় দেন এই তরুণী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget