এক্সপ্লোর

এই প্রথম, রাফাল যুদ্ধবিমানেও এবার মহিলা পাইলট, মিগ-২১ চালাতে পারেন তিনি

গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক সংসদে জানিয়েছিলেন, কৌশলগত ও পরিচালনগত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভারতীয় বায়ুসেনায় মহিলা ফাইটার পাইলট নিয়োগ করা হবে।

নয়াদিল্লি: গতকালই ভারতের নৌবাহিনীতে অবজারভার হিসেবে হেলিকপ্টার শাখায় যোগ দিয়েছিলেন সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী, সাব লেফটেন্যান্ট রীতি সিংহ। এবার বিমান বাহিনীতে ইতিহাস তৈরি হতে চলেছে। রাফাল যুদ্ধবিমানে নিযুক্ত হতে চলেছেন মহিলা পাইলট। অম্বালায় গোল্ডেন অ্যারোড স্কোয়াড্রনে খুব শীঘ্রই যোগ দিতে চলেছেন তিনি। আপাতত তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। নিরাপত্তাজনিত কারণে তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে মিগ ২১ চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে ভারতীয় বায়ুসেনায় ১০ মহিলা ফাইটার পাইলট ও ১৮ জন মহিলা নেভিগেটর রয়েছেন। ভারতীয় বায়ুসেনায় মোট মহিলা অফিসারের সংখ্যা ১৮৭৫। গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক সংসদে জানিয়েছিলেন, কৌশলগত ও পরিচালনগত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভারতীয় বায়ুসেনায় মহিলা ফাইটার পাইলট নিয়োগ করা হবে। ১৯৫১ সালের ১ অক্টোবর অম্বালায় গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রন গড়ে ওঠে। ১৯৫৫ সালে দেশের প্রথম যুদ্ধবিমান এখানেই আসে। গত বছরের ১০ সেপ্টেম্বর ভারতীয় বায়ুসেনার এই স্কোয়াড্রনকে নতুন করে গড়ে তোলা হয়। চলতি বছরের ১০ সেপ্টেম্বর অম্বালার এই বায়ুসেনায় ঘাঁটিতে এসে পৌঁছয় পাঁচ রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সের সঙ্গে নরেন্দ্র মোদি সরকার মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ২০২১ –এর মধ্যে স বকটি রাফাল যুদ্ধবিমান দেশে চলে আসার কথা। রাশিয়া থেকে সুখোই যুদ্ধবিমান কেনার ২৩ বছর পর দেশের সেনাবাহিনীতে যুক্ত হল রাফাল যুদ্ধবিমান। অ্ত্যাধুনিক মানের এই যুদ্ধবিমান কেনা নিয়ে বিতর্ক কম হয়নি। মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। ফ্রান্সের সঙ্গে চুক্তি সম্পাদনের প্রায় বছর চারেক বাদে সেনাবাহিনীতে যুক্ত হল রাফাল। ৩৬টি রাফাল ঘরে আনতে ভারতের খরচ হবে ৫৯ হাজার কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget