এক্সপ্লোর

ভারতে আসার পর নোভেল করোনাভাইরাসে কি বিবর্তন ঘটেছে? উত্তর জানতে নতুন গবেষণা আইসিএমআর-এর

গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিসেড) এর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে প্রাপ্ত করোনাভাইরাসের প্রজাতির সঙ্গে বিদেশের করোনভাইরাসের প্রজাতির তফাত ০.২ থেকে ০.৯ শতাংশ।

নয়াদিল্লি: গত ২ মাসে ভারতে সংক্রমণ ছড়াতে ছড়াতে নোভেল করোনাভাইরাসের মধ্যে কোনওপ্রকার বিবর্তন ঘটেছে কি না, তা জানতে নতুন গবেষণা শুরু করতে চলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

দেশের প্রথম সারির স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের এক শীর্ষ বিজ্ঞানী জানিয়েছেন, ভারতে সার্স-সিওভি২ ভাইরাসের মধ্যে কোনও বিবর্তন ঘটেছে কি না তা জানতে পারলে সম্ভাব্য ভ্যাকসিনের কার্যকারিতা ও ক্ষমতা দ্রুত নির্ণয় করা যাবে। পাশাপাশি, এ-ও বোঝা যাবে, ভাইরাসের আরও বিপজ্জনক হয়েছে কি না বা তার সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে কি না। হলেও, কতটা হয়েছে।

তিনি যোগ করেন, কোভিড-১৯ রোগীদের থেকে নমুনা সংগ্রহ করেই এই গবেষণা চালানো হবে। যদিও, ওই বিজ্ঞানীর মতে, লকডাউন উঠলে তবেই এই গবেষণা শুরু করা সম্ভব। কারণ, এখন দেশের বিভিন্ন প্রান্তে নমুনা সংগ্রহ করা হলেও, তা মূল গবেষণাকেন্দ্রে এসে পৌঁছতে পারছে না।

গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিসেড) এর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে প্রাপ্ত করোনাভাইরাসের প্রজাতির সঙ্গে বিদেশের করোনভাইরাসের প্রজাতির তফাত ০.২ থেকে ০.৯ শতাংশ। জিসেড-এর কাছে বিশ্বের বিভিন্ন দেশে সংগ্রহীত সার্স-সিওভি২ ভাইরাসের প্রায় ৭ হাজার সম্পূর্ণ জিনোম সিক্যোয়েন্স রয়েছে।

বিজ্ঞানীদের মতে, বিভিন্ন দেশ থেকে ভারতে আসা পর্যটক বা দেশবাসীরা নিজেদের শরীরে বিভিন্ন প্রজাতির ভাইরাস বহন করে এনেছেন। এখনও পর্যন্ত ভারতে তিন প্রজাতির করোনাভাইরাস পাওয়া গিয়েছে। একটি উহানের এবং অপর দুটি ইতালি ও ইরানের।

তবে, আইসিএমআর-এর অধিকর্তা জানান, ভাইরাসে বিবর্তন এলেও, ভ্যাকসিন যে অকৃতকার্য প্রমাণিত হবে, তেমনটা নয়। কারণ, ভারতে যে তিন প্রজাতির ভাইরাস রয়েছে, তাদের প্রত্যেকের এঞ্জাইম এক। তাছাড়া, ভারতে ভাইরাসটি মাত্র তিন মাস এসেছে। এত তাড়াতাড়ি বিবর্তনের ক্ষমতাও নেই।

বিজ্ঞানীদের মতে, করোনাভাইরাসের কোন অর্ধ-প্রজাতি ভারতে প্রধান সংক্রমণ ঘটাচ্ছে, তা জানতে বেশ কিছুটা সময় লাগবে। প্রসঙ্গত, ৬টি ভারতীয় সংস্থা করোনা ভ্যাকসিন তৈরি করার চেষ্টায় রয়েছে। এছাড়া, বিশ্বের একাধিক দেশে চলছে স্বাধীন গবেষণা চলছে। তবে, ভ্যাকসিন এখনই বের হলে আগামী বছরের আগে তা ব্যবহারযোগ্য হবে বলে মনে করছেন না বিজ্ঞানীমহল।

সেরা শিরোনাম

IndiGo Powerbank Fire: মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget