এক্সপ্লোর

তাঁর হাঁপানি আছে, স্বামী নিক ডায়াবিটিস রোগী, করোনায় সাবধানে থাকছেন, জানালেন প্রিয়ঙ্কা

করোনা-প্রকোপ ছড়িয়ে পড়ার পরে গত মার্চে ৮ দিন স্বেচ্ছা নিভৃতবাসে ছিলেন তিনি ও নিক।

মুম্বই: করোনা কালে একটু বেশিই সতর্ক থাকতে হচ্ছে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে। সাবধানে থাকছেন তাঁর স্বামী নিক জোনাসও। এক সাক্ষাৎকারে কোনও রকম রাখঢাক না করেই সতর্ক জীবনযাপনের কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা। একই সঙ্গে অভিনেত্রীর পরামর্শ, করোনা মোকাবিলায় পারস্পরিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। ওই সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘আমার হাঁপানি আছে। আমার স্বামী টাইপ-ওয়ান ডায়াবেটিক। ফলে এই পরিস্থিতিতে আমরা একটু বেশি সতর্ক থাকছি। এখন আমরা জুম কলের মাধ্যমেই আত্মীয়-পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখছি।’’ অভিনেত্রী জানিয়েছেন, তাঁর আত্মীয় এবং বন্ধুবৃত্ত অনেক বড়। এই করোনা পরিস্থিতিতে তাঁদের অনেকের জন্মদিন গিয়েছে। কিন্তু তাঁরা খুব কম অনুষ্ঠানে হাজির থেকেছেন। করোনা থেকে বাঁচতে সকলেই পারস্পরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। সেই কথা ফের মনে করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, ‘‘পরিজন-বন্ধুদের সঙ্গে যদি যোগাযোগ রাখতে হয়, তা হলে ভার্চুয়াল জগতের মাধ্যমে যোগাযোগ রাখুন। অথবা যতটা সম্ভব দূরত্ববিধি বজায় রেখে তা করুন। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করুন।’’ করোনা পরিস্থিতিকে কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর কথায়, ‘‘একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে এই সময়টা দারুণ কাজে লাগিয়েছি। কোয়ারান্টিনে থেকেও বেশ কিছু প্রজেক্ট শেষ করেছি। কিছু ছবি তৈরি করেছে, লেখালেখি করছি এবং আত্মজীবনী লেখা শেষ করেছি।’’ করোনার সময় বাড়িতে থাকলেও চারপাশের পরিস্থিতি এবং খবরাখবর নিয়মিত রাখেন প্রিয়ঙ্কা। লেবাননের বেইরুটে নাশকতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। করোনা-প্রকোপ ছড়িয়ে পড়ার পরে গত মার্চে ৮ দিন স্বেচ্ছা নিভৃতবাসে ছিলেন তিনি ও নিক। তখনও ভার্চুয়াল জগতের মাধ্যমে অনুরাগীদের করোনা সম্পর্কে বার্তা দিয়েছিলেন হলিইডে কোয়ান্টিকো খ্যাত অভিনেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget