এক্সপ্লোর

Heat Wave : ভয়ানক গরম, তীব্র হবে তাপপ্রবাহ, ৯ রাজ্যে সতর্কতা জারি করল IMD, বঙ্গে কমলা সতর্কতা

IMD জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

 নয়া দিল্লি : গরমে হাঁসফাঁস পশ্চিমবঙ্গ। ফুটছে শহর কলকাতা ও জেলা। গরমে নাজেহাল রাজ্যবাসী। সপ্তাহশেষে পশ্চিমবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির ইঙ্গিত মিললেও ভারতের অধিকাংশ রাজ্যে তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত । ভারতের আবহাওয়া বিভাগ ( India Meteorological Department  ) সোমবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

'তাপপ্রবাহ তীব্র হতে পারে'

আইএমডি-র আধিকারিক নরেশ কুমার জানান, "শুধু দিল্লিতে নয়, দেশের উত্তর-পশ্চিম অঞ্চল জুড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য দুই দিন তাপপ্রবাহ তীব্র হতে পারে"। উত্তর-পশ্চিম ভারতের সমতল অঞ্চল এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশ ও পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। IMD জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

“পূর্ব ভারতে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় গত চার দিন ধরে তাপপ্রবাহ দেখা যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছি,” জানালেন আবহাওয়া দফতরের আধিকারিক নরেশ কুমার। 

কোথায় কত তাপমাত্রা হতে পারে

রাজধানীতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি থাকবে। পাঞ্জাব এবং হরিয়ানার কয়েকটি এলাকায় আগামী দুই দিন তাপপ্রবাহ চলবে।  India Meteorological Department র বিজ্ঞানী আনন্দ শঙ্কর জানান, বিহারের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। "তাপমাত্রা ১৯ - ২০ এপ্রিলে ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। "
আইএমডির সোমবারের আবহাওয়া বুলেটিন অনুসারে, মুম্বই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অংশে তাপপ্রবাহের পরিস্থিতিতে তৈরি হয়েছে । রবিবার থানে মানমন্দিরে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা  ছিল। 
নরেশ কুমার বলেছেন, "পশ্চিমী ঝঞ্ঝা, যা বর্তমানে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করছে, শীঘ্রই সমভূমিতে প্রভাব ফেলবে।" এর ফলে সম্ভবত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে এবং তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি দেবে।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি 

এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির মতো আশার আলো দেখাতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আপাতত চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে।

 

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget