এক্সপ্লোর

Haryana News: কোভিডের ভয়! টানা তিন বছর ছেলে ও নিজেকে গৃহবন্দি রাখলেন মা, উদ্ধার পুলিশের

Gurugram Woman Locked Herself:কোভিড সংক্রমণের ভয়ে টানা তিন বছর নিজেকে বাড়ি-বন্দি করে রেখেছিলেন গুরুগ্রামের এক মহিলা। একা নন, একমাত্র ছেলেকেও বাড়ি থেকে টানা তিন বছর বেরোতে দেননি।

গুরুগ্রাম: কোভিড সংক্রমণের (corona infection) ভয়ে টানা তিন বছর নিজেকে বাড়ি-বন্দি (House arrest) করে রেখেছিলেন গুরুগ্রামের (gurugram) এক মহিলা। একা নন, একমাত্র ছেলেকেও (Son Confined) বাড়ি থেকে টানা তিন বছর বেরোতে দেননি। হালে মহিলার স্বামী পুলিশকে গোটা বিষয়টি জানালে তারাই এসে 'উদ্ধার' করে। গোটা ঘটনা স্তম্ভিত আশপাশের মানুষজন।

কী জানা গেল?
গুরুগ্রামের ছক্করপুর এলাকার বাসিন্দা সুজন মাঝি নামে এক বেসরকারি ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, তিনি নিজেই পুলিশের সাহায্য চেয়েছিলেন। খবর যায় শিশুকল্যাণ দফতরেও। গত মঙ্গলবার পুলিশকর্মী ও শিশুকল্যাণ দফতরের আধিকারিক, সকলে মিলে বাড়ির দরজা খুলে মা ও ছেলেকে উদ্ধার করে। ঘরের ভিতর গুচ্ছ গুচ্ছ পোশাক, কাটা চুল, আবর্জনা ও কাচা আনাজ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়েছিল বলে দাবি পুলিশের। সংবাদমাধ্যম সূত্রে খবর, সুজনের স্ত্রী, মুনমুন মাঝি নিজের ও ছেলের চুল বাড়িতেই কেটে ফেলেছিলেন। সেই চুল-সহ বাকি আবর্জনা কিছুই গত তিন বছর ধরে ফেলা হয়নি। গ্যাস শেষে হয়ে গেলে আবার আনতে হবে, এই জন্য ইনডাকশন আভেনে রান্নাবান্না করছিলেন মুনমুন। আশ্চর্যের বিষয় হল, মহিলার পাশাপাশি তাঁর ১০ বছরের ছেলেও টানা তিন বছর সূর্যের আলো দেখেনি। দিনভর সে শুধু বাড়ির দেওয়ালে ছবি আঁকত, লেখাপড়া চলত পেনসিলে। তাৎপর্যপূর্ণভাবে, পড়শিরা কেউ জানতেনই না যে তাঁদের পাশের বাড়িতেই দিনের পর দিন নিজেকে আটকে রেখেছে একটি পরিবার। পুলিশ সূত্রে খবর, মুনমুন মনে করতেন, বাইরে বেরোলেই তার ছেলে সংক্রমিত হয়ে পড়বে। তাই বলে টানা তিন বছর বাড়ি থেকে বেরনো বন্ধ?

কী ভাবে চলত?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত তিন বছর স্বামীকেও বাড়িতে ঢুকতে দেননি মুনমুন মাঝি। কেন? ২০২০ সালে লকডাউনের কড়াকড়ি প্রথম বার শিথিল হওয়ার পর সুজন অফিসে গিয়েছিলেন। তার পর থেকে তাঁকে আর বাড়িতে ঢুকতে দেননি স্ত্রী। পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলতে ভিডিও কল। বাইরে থেকেই বাড়িভাড়া, বিদ্যুতের বিল, ছেলের স্কুলের বিল সব মেটাতেন সুজন। এমনকি মাসকাবারি কাচা বাজার ও শাকসব্জিও কিনে দিতেন। তবে তাঁকে ভিতরে ঢুকতে দিতেন না মুনমুন। বাজারের থলি দরজার বাইরে রেখে চলে যেতেন বেসরকারি সংস্থায় কর্মরত ওই ইঞ্জিনিয়ার। কিন্তু টানা তিন বছর ধরে এমন চলার পর সম্ভবত ধৈর্য হারিয়েছিলেন সুজন। তার পরই পুলিশের সাহায্য চান। মা-ছেলেকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

আরও পড়ুন:আজ থেকে শুরু মাধ্য়মিক পরীক্ষা, থাকছে একাধিক কন্ট্রোল রুম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget