এক্সপ্লোর

Madhyamik Examination 2023 : আজ থেকে শুরু মাধ্য়মিক পরীক্ষা, থাকছে একাধিক কন্ট্রোল রুম

Control Room : সমতল থেকে পাহাড়- পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবারের মাধ্য়মিক পরীক্ষা (Madhyamik Examination)। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পর্ষদ ও পুলিশের প্রস্তুতি সম্পূর্ণ। সমতল থেকে পাহাড়- পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম (Control Room)। 

পরীক্ষার্থীর সংখ্যা কম-

মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মাধ্যমিক মানেই ১০ লক্ষ পরীক্ষার্থী। ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা। কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। 

পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।

অন্যদিকে, জট কেটেছে পাহাড়ে। বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতায় হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে বৃহস্পতিবার, ১২ ঘণ্টার পাহাড় বন্‍ধ হচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরীক্ষার্থীরা। দার্জিলিং শহরে হয়েছে ১০টি পরীক্ষা কেন্দ্র। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দার্জিলিং জেলা পুলিশের তরফে ২টি হেল্প লাইন চালু করা হচ্ছে। নম্বরগুলি হল, 03542252057 এবং 9147889078। কালিম্পং জেলা পুলিশের হেল্প লাইন নম্বর হল, 9147889088। 

মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।

এদিকে রাজ্যে ১০ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা হয়েছে। আর, এদিকে ৪ লক্ষ কম ছাত্র-ছাত্রী এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন ? কী লাভ ? এটা অর্থের অপচয় হচ্ছে। একটি মামলার শুনানিতে সোমবার এই প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আর বুধবার সিলেবাস বদলের বার্তা দেন বিচারপতি। 

বৃহস্পতিবার শুরু হচ্ছে পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ।

সেই প্রসঙ্গ তুলে এদিন হাতে নবম-দশমের সিলেবাস দেখিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্দেশে বিচারপতি বসু বলেন, নবম-দশম শ্রেণির সিলেবাস অনেক পুরোনো। অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য। চলতি বছরে ৪ লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়। অন্য বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের শিক্ষা দফতর। 

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget