এক্সপ্লোর

আমাদের দেশে সংখ্যালঘুরা সমান নাগরিক, ভারতে ২০ কোটি মুসলিমকে নিশানা করা হচ্ছে, দিল্লির হিংসা নিয়ে সরব ইমরান

ফের গত আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপের প্রসঙ্গ তুলে ‘বোতল থেকে দৈত্য’ বেরিয়ে পড়েছে, ‘রক্তপাত আরও ভয়াবহ দিকে’ এগবে বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামাবাদ: কাশ্মীর নিয়ে হামেশাই ভারতের বিরুদ্ধে সুর চড়ান। এবার উত্তরপূর্ব দিল্লির হিংসা নিয়েও ভারতকে খোঁচা দিলেন ইমরান খান। ভারত সরকারকে দেশের ‘২০ কোটি মুসলিম’কে টার্গেট করার অভিযোগে কাঠগড়ায় তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আজকের ভারতে আমরা দেখছি, ১০০ কোটির বেশি মানুষের দেশে নাত্সি-বাহিনী অনুপ্রাণিত আরএসএসের দর্শন পরমাণু অস্ত্রের অধিকারী রাষ্ট্রকে দখল করে ফেলেছে। যখনই ঘৃণার ভিত্তিতে গড়ে ওঠা বর্ণবৈষম্যবাদী দর্শন মাথাচাড়া দেয়, তা থেকে রক্তপাত হয়। তাঁর দেশে ‘সংখ্যালঘুরা সমান নাগরিকে’র সম্মান পায় বলেও মন্তব্য করেন ইমরান। ফের গত আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপের প্রসঙ্গ তুলে ইমরান বলেন, গত বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ভবিষ্যদ্বাণী করেছিলাম। ফের বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়লে রক্তপাত আরও খারাপ দিকে মোড় নেবে। কাশ্মীর দিয়ে শুরু। এখন ভারতের ২০ কোটি মুসলিমকে নিশানা করা হচ্ছে। বিশ্ব সম্প্রদায় এখনই কিছু করুক। সেইসঙ্গে ইমরান হুঁশিয়ারি দেন, পাকিস্তানে কেউ আমাদের অ-মুসলিমদের বা তাঁদের ধর্মস্থান টার্গেট করলে কঠোর হাতে মোকাবিলা করা হবে। আমাদের সংখ্যালঘুরা দেশে সমান মর্যাদা পান। প্রসঙ্গত, সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে পরস্পরকে টার্গেট করে পাকিস্তান, ভারত উভয়েই। কিছুদিন আগে পাকিস্তানে এক গুরুদ্বারে মারমুখী জনতার হামলার পরদিন শিখ সম্প্রদায়ের একজনকে টার্গেট করে খুন করার অভিযোগে ভারত যেমন সরব হয়েছে, তেমনই পাকিস্তানও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতকে আক্রমণ করছে। ভারত বলেছে, পাকিস্তান নিজের ভূখণ্ডে সংখ্যালঘুদের নির্যাতন রুখে তাদের রক্ষা করুক। আর ইমরান ২০১৪র ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে পালিয়ে ভারতে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার আইনের বিরোধিতা করেছেন। কেন ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত এলাকায় দুটুকরো করল, প্রশ্ন তুলে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget