এক্সপ্লোর

Income tax filings : নতুন সাইটে সমস্যা ! পোস্ট অফিসেই জমা দেওয়া যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন

করদাতাদের ট্যাক্স জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে এগিয়ে এল ইন্ডিয়া পোস্ট। নতুন নিয়ম অনুসারে পোস্ট অফিসের কমন সার্ভিসেস সেন্টার (CSC) কাউন্টারে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন।

নয়া দিল্লি : আয়কর জমা দেওয়ার জন্য ছুটতে হবে না কোথাও। এবার থেকে পোস্ট অফিসের সিএসসি কাউন্টারে জমা দেওয়া যাবে আয়করের রিটার্ন। নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করেছে ইন্ডিয়া পোস্ট।

করদাতাদের ট্যাক্স জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে এগিয়ে এল ইন্ডিয়া পোস্ট। নতুন নিয়ম অনুসারে পোস্ট অফিসের কমন সার্ভিসেস সেন্টার (CSC) কাউন্টারে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন। ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ঘোষণার পর হাঁফ ছেড়ে বেঁচেছে বহু মানুষ। বিশেষ করে নতুন আয়করের ওয়েবসাইট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় স্বস্তি পাবে সাধারণ করদাতা।

কেন বাছা হল সিএসসি কাউন্টারকে ?

সারা দেশে পোস্টাল, ব্যাঙ্কিং, ইনস্যুরেন্স পরিষেবার জন্য পোস্ট অফিসের সিএসসি কাউন্টার ব্যবহার করেন বহু গ্রাহক। এই কাউন্টারের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা ও তথ্য জানতে পারে জনগণ। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে গ্রামে বড় ভূমিকা গ্রহণ করে পোস্ট অফিসের এই সেন্টারগুলি। যেখানে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে কমন সার্ভিসেস সেন্টার(CSC)। 

আয়কর জমার নতুন ওয়েবসাইট

বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে নানা ই-পরিষেবা দিচ্ছে সরকার। পোস্ট অফিসে আয়কর জমার পাশাপাশি ইনকাম ট্যাক্সের নতুন পোর্টালে এই কাজ করা যেতে পারে। সেক্ষেত্রে www.incometax.gov.in-এ গিয়ে নিজেদের আয়কর রিটার্ন ফাইল করতে পারবে গ্রাহক। সম্প্রতি এই আয়কর জমার নতুন পোর্টাল খুলেছে সরকার।

কী সমস্যা নতুন পোর্টালে ?

জুনের ৭ তারিখ থেকে শুরু হয়েছে আয়কর জমা দেওয়ার নতুন এই পোর্টাল। শুরু থেকেই প্রযুক্তিগত কারণে সমস্যা তৈরি হয়েছে এই ওয়েবসাইটে। বেগতিক দেখে গত ২২ জুন পোর্টাল তৈরির দায়িত্বে থাকা ইনফোসিসের কর্তাদের ডেকে পাঠান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, পোর্টালে কিছু মূল জিনিসই প্রযুক্তিগত কারণে কাজ করছে না। তাতেই যাবতীয় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ইনফোসিসের তরফে জানানো হয়েছে, দ্রুত এই সমস্যা মেটানোর চেষ্টা করছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget