এক্সপ্লোর

Ind Vs Eng, 2021:পিচে কোনও বদল নেই, আগের টেস্ট থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ: রুট

উল্লেখ্য, চতুর্থ টেস্ট ড্র করলে বা জিতলেই আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে ভারত। অন্যদিকে, এই টেস্ট জিতলে আগের দুটি টেস্টে বিপর্যয়ের পর হারানো আত্মবিশ্বাস খুঁজে পাবে ইংল্যান্ড দল।

 

 

আমেদাবাদ: আগামীকাল বৃহস্পতিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি সিরিজের শেষ তথা চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। এই স্টেডিয়ামেই আগের টেস্টে ১০ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। ম্যাচ দুদিনেই শেষ হওয়ায় পিচ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।  ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বললেন, যে পিচে চতুর্থ টেস্ট খেলা হবে, তা আগের টেস্টের পিচের মতোই। তবে আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে চ্যালেঞ্জের মোকাবিলা করতে দল প্রস্তুত বলে জানিয়েছেন রুট।

উল্লেখ্য, চতুর্থ টেস্ট ড্র করলে বা জিতলেই আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে ভারত। অন্যদিকে, এই টেস্ট জিতলে আগের দুটি টেস্টে বিপর্যয়ের পর হারানো আত্মবিশ্বাস খুঁজে পাবে ইংল্যান্ড দল।

মোতেরার ঘূর্ণি পিচ নিয়ে বিতর্কের মধ্যেই চতুর্থ টেস্টের আগে রুট বলেছেন, এই পিচও আগের মতোই মনে হচ্ছে..আমার মনে হয়, আগের দুটি টেস্ট থেকে শিক্ষা নিয়ে আমাদের এজন্য প্রস্তুত থাকতে হবে। পিচ বিতর্ক ও চতুর্থ টেস্টের পিচ কেমন, তা নিয়ে প্রশ্নের জবাবে রুট এ কথা বলেছেন।

ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ইংরেজ অধিনায়ক বলেছেন, প্রথম ইনিংসে যদি একই পরিস্থিতি থাকে, তাহলে আমাদের তা কাজে লাগানো উচিত। শুরু থেকে স্কোরবোর্ড সচল রেখে ম্যাচে নিজেদের চাপ বাড়াতে হবে।

মোতেরার পিচ নিয়ে খুবই বিতর্ক চলছে। এ ব্যাপারে রুট বলেছেন, পিচ নিয়ে কথা বলার কোনও অর্থ নেই। কারণ, ভালো পিচ কী, তা নিয়ে সকলেরই ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, বিপক্ষের থেকে ভালো খেলার চেষ্টা করবে তাঁর দল।

রুট বলেছেন, ভালো উইকেট, স্পোর্টিং উইকেট বা খেলা যায় না, এমন উইকেট নিয়ে প্রত্যেকের ধারণাই ভিন্ন। সম্প্রতি টেস্ট ক্রিকেটে কয়েকটি লো-স্কোরিং ম্যাচ হয়েছে। কিন্তু সেইসঙ্গে রুদ্ধশ্বাস পাঁচদিনের খেলাও হয়েছে। প্রত্যেক খেলোয়াড়কেই পরিস্থিতি অনুযায়ী খেলতে হয় এবং নিশ্চিত করতে হয়, বিপক্ষের থেকে যাতে ভালো খেলা যায়। এই সপ্তাহেই এটাই আমাদের সামনে চ্যালেঞ্জ।

রুট বলেছেন, যে পিচেই খেলা হোক, আমাদের ভালো খেলার রাস্তা বেছে নিতে হবে। আমরা ভারতকে টক্কর দেওয়ার চেষ্টা করব এবং সেই চেষ্টায় সফল হলে এই সফরটা আমাদের পক্ষে বেশ ভালো যাবে।

ইংল্যান্ডের অধিনায়ক বলেছেন, পার্টনারশিপ গড়ে তোলার ওপরই গুরুত্ব দেবেন দলের ব্যাটসম্যানরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget