এক্সপ্লোর

IND Vs ENG: দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শততম টেস্ট, মোতেরায় নজির গড়বেন ইশান্ত

২০০৭-এ বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় অভিষেক হয়েছিল ইশান্তের। এখনও পর্যন্ত ৯৯ টেস্ট খেলেছেন ইশান্ত। ৩২.২২ গড়ে তিনি নিয়েছেন মোট ৩০২ উইকেট। দেশের মাঠে ৩৯ টেস্টে তিনি নিয়েছেন ১০৩ উইকেট।

 

IND Vs ENG 3rd Test Match: আর কয়েক ঘণ্টা পর আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্ট হবে দিন-রাতের। চলতি সিরিজের এটাই একমাত্র গোলাপি বলের টেস্ট। এই টেস্টে খেলতে নামলেই ক্রিকেট ইতিহাসের পাতায় নাম তুলে ফেলবেন ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা। এটি হবে ইশান্তের কেরিয়ারের শততম টেস্ট। দ্বিতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন ইশান্ত।  তাঁর আগে  পেসার হিসেবে একমাত্র কপিল দেবই ভারতের হয়ে ১০০ টেস্ট খেলার নজির  গড়েছিলেন। 
২০০৭-এ বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় অভিষেক হয়েছিল ইশান্তের। এখনও পর্যন্ত ৯৯ টেস্ট খেলেছেন ইশান্ত। ৩২.২২ গড়ে তিনি নিয়েছেন মোট ৩০২ উইকেট। দেশের মাঠে ৩৯ টেস্টে তিনি নিয়েছেন ১০৩ উইকেট। অন্যদিকে, বিদেশে ৬০ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ১৯৯ উইকেট। ঘরের মাঠে কোনও টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ৭৮ রানে ৯ উইকেট। বিদেশে কোনও টেস্টে তাঁর সেরা পারফরম্যন্স ১০৮ রান দিয়ে ১০ উইকেট। 

 
বিরাট কোহলির নেতৃত্বে ১০০ তম টেস্ট খেলার সুযোগ ইশান্তের সামনে। কোহলি ছাড়াও তিনি মহেন্দ্র সিংহ ধোনি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ ও আজিঙ্কা রাহানের নেতৃত্বেও খেলেছেন। 

ইশান্ত বলেছেন, একই ফরম্যাটে খেলাই তাঁর দ্রুত ১০০ তম টেস্ট খেলার পথ প্রশস্ত করে দিয়েছে। বিগত অস্ট্রেলিয়া সফরেই শততম টেস্ট খেলার সুযোগ ছিল ইশান্তের। কিন্তু আইপিএসে মাংসপেশীতে চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। এতে অবশ্য তিনি হতাশ হননি বলেও জানান ইশান্ত।

গত তিন বছর ধরে দুরন্ত ছন্দে রয়েছেন ইশান্ত। ২০১৮ থেকে এখনও পর্যন্ত যে ২০ টেস্ট ইশান্ত খেলেছেন, সেখানে তিনি ৭৬ উইকেট নিয়েছেন। এরমধ্যে চারবার পাঁচ উইকেট দখল করেছেন। এখনও পর্যন্ত কেরিয়ারে ১১ বার পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেছেন দিল্লির এই ফাস্ট বোলার। 
ভারতের হয়ে কোনও পেসারের সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড কপিল দেবের (১৯৭৮-১৯৯৪)। তিনি খেলেছেন ১৩১ টেস্ট। কপিল তাঁর কেরিয়ারে ৪৩৪ উইকেট নিয়েছেন। এরপরই রয়েছেন ইশান্ত। তৃতীয় স্থানে জাহির খান। তিনি ২০০০ থেকে ২০১৪ পর্যন্ত ৯২ টেস্ট খেলে ৩১১ উইকেট সংগ্রহ করেছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget