এক্সপ্লোর

Independence Day: স্বাধীনতা দিবসে মাংস নিষিদ্ধ? ১৫ অগাস্টের নির্দেশিকা ঘিরে জোর বিতর্ক

Independence Day Meat Ban: রাজনৈতিক তরজা চরমে।

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে মাংস নিষিদ্ধ করা নিয় জোর বিতর্ক। সরাসরি মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠছে। এ নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি থেকে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরে সমালোচনায় সরব হয়েছেন। স্বাধীনতা দিবসে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতা হরণের অধিকার কে দিল, প্রশ্ন তুলেছেন তাঁরা। (Independence Day)

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজ্যেের, বিভিন্ন এলাকায় মাংস নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুরসভার তরফে জানানো হয়েছে, ওই দিন সমস্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে। কসাইখানাগুলিও ওইদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরেও একই ভাবে মাংস নিষিদ্ধ করা হয়েছে। একই নির্দেশ দিয়েছে ঠাণের কল্যাণ-দোম্বিভ্যালি পুরসভা। কল্যাণ-দোম্বিভ্যালি পুরসভা জানিয়েছে, ১৫ অগাস্ট যদি পশুহত্যা হয়, যদি মাংস বিক্রি হয়, সেক্ষেত্রে মহারাষ্ট্র পুরসভা আইনের আওতায় পদক্ষেপ করা হবে। আর তাতেই তরজা চরমে উঠেছে। (Independence Day Meat Ban)

এমন নির্দেশিকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়েইসি। তাঁর কথায়, ‘১৫ অগাস্ট মাংসের দোকান, কসাইখানা বন্ধ রাখতে যে নির্দেশ দিয়েছে দেশের বিভিন্ন পুরসভা। দুর্ভাজ্যজনক ভাবে হায়দরাবাদ পুরসভার তরফেও এমন নির্দেশিকা জারি করা হয়েছে। সম্পূর্ণ অসাংবিধানিক পদক্ষেপ। মাংস খাওয়া এবং স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে কী সম্পর্ক? তেলঙ্গানার ৯৯ শতাংশ মানুষ মাংস খান। মাংস নিষিদ্ধ করার অর্থ মানুষের স্বাধীনতা, গোপনীয়তা, জীবনযাপন, সংস্কৃতি, পুষ্টি এবং ধর্মাচারণের অধিকার হরণ’। আগামী ১৬ অগাস্ট, জন্মাষ্টমী উপলক্ষেও হায়দরাবাদে মাংস নিষিদ্ধ করা হয়েছে বলে খবর।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারও একই কথা বলেছেন। তাঁর কথায়, “নিষেধাজ্ঞা জারি করা ভুল। বড় বড় শহরে নানা জাতের, নানা ধর্মের মানুষের বাস। আবেগের প্রশ্ন মানুষ একদিনের জন্য নিষেধাজ্ঞা মেনেও নেন। কিন্তু মহারাষ্ট্র দিবস,স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে এমন নির্দেশিকা জারি করলে, তা মেনে নেওয়া কঠিন”। শরদ পওয়ারের হাত ছেড়ে নিজের আলাদা দল গঠন করেছিলেন অজিত। মহারাষ্ট্রের এই মুহূর্তে বিজেপি নেতৃত্বাধীন সরকারে শামিল তিনি।

উদ্ধবপুত্র আদিত্য বলেন, “স্বাধীনতা দিবসে কী খাব, তা ঠিক করার অধিকার এবং স্বাধীনতা রয়েছে আমাদের। কী ভাব, কী খাব না, তা কেউ বলে দেবে না। আমাদের বাড়িতে নবরাত্রির সময় প্রসাদেও চিংড়ি এবং মাছ থাকে। কারণ এটাই আমাদের সংস্কৃতি। এটা আমাদের হিন্দুত্ব। আমাদের বাড়িতে ঢুকছেন কেন? রাস্তার অবস্থা, গর্ত সারানোয় বরং মন দিক পুরসভা।” এমন নির্দেশ দেওয়ার জন্য পুরসভার কমিশনারকে সাসপেন্ড করা উচিত বলেও মত আদিত্যর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget