এক্সপ্লোর

গালওয়ানের সংঘর্ষে চিনা জওয়ানদেরও মৃত্যু হয়েছে, মানল বেজিং, একগুচ্ছ ট্য়ুইট গ্লোবাল টাইমস-এ

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ দাবি করেন, আমরা গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন জওয়ানকে হারিয়ে থাকলে চিনের তরফে তার দ্বিগুণের বেশি অর্থাত্ ৪০ এর ওপর জওয়ানের মৃত্যু হয়েছে।

নয়াদিল্লি: গত সপ্তাহের সোমবারের রাতের সংঘর্ষে তাদের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বাহিনীর জওয়ানরাও যে প্রাণ হারিয়েছে, শেষ পর্যন্ত স্বীকার করল চিন। ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে প্রবল সংঘর্ষে তাদের কতজন জওয়ানের মৃত্যু হয়েছে, তা সরকারি ভাবে জানায়নি চিন। যদিও নানা বেসরকারি সূত্রে প্রায় ৪৫ জন চিনা জওয়ানের মারা যাওয়ার খবর বেরিয়েছে। ভারত সরকারি ভাবেই এক কর্নেল সমেত ২০ জওয়ানের মৃত্যুর কথা জানিয়েছে। আজ একগুচ্ছ ট্য়ুইটে চিনের সরকার নিয়ন্ত্রিত মিডিয়া গ্লোবাল টাইমস নিজেদের বাহিনীর জওয়ানের প্রাণহানির খবর স্বীকার করে অবশ্য বলেছে, ভারতীয় সেনাকর্তারা চিন ভারতের চেয়ে বেশি জওয়ান হারিয়েছে বলে ঘোষণা করে ভুল সংখ্যা দিচ্ছেন স্রেফ দেশের জাতীয়তাবাদী, কট্টরপন্থীদের খুশি করতে। চিন যে নিহতের সংখ্যা প্রকাশ করেনি, তার কারণটা হল, সে সংঘাত, বিরোধ বৃদ্ধি এড়াতে চায়। চিন যদি সংখ্য়াটা প্রকাশ করে, যা ২০-র কম, তবে ভারত সরকার আবার বিপাকে পড়বে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ দাবি করেন, আমরা গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন জওয়ানকে হারিয়ে থাকলে চিনের তরফে তার দ্বিগুণের বেশি অর্থাত্ ৪০ এর ওপর জওয়ানের মৃত্যু হয়েছে। এদিকে বাহিনী সরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা ফের শুরু করতে আজ চুসুলে চিনের অংশে মলডো এলাকায় ভারত ও চিনের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে এক বৈঠক হয়। সেখানে এক চিনা কম্যান্ডিং অফিসারের মৃত্যুর কথা মেনে নেওয়া হয়েছে। গালওয়ান নদীর কাছে হিমালয়ে ১৫ হাজার ফুট উঁচুতে ভারত, চিনের সেনাবাহিনীর সংঘর্ষে ৪৫জন চিনা সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনী সূত্রে। যদিও চিন সরকারি ভাবে কিছুই জানায়নি। সেদিন কর্নেল বিএল সন্তোষ বাবু নামে এক সেনা অফিসার কর্তব্য পালন করতে গিয়ে চিনা হামলায় নিহত হন। ৭৬ জন ভারতীয় জওয়ান জখম হন। যদিও আর কয়েক সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে তাঁরা ফের কাজে যোগ দিতে পারেন বলে সেনা সূত্রে খবর। প্রবল শোরগোল ছড়ানোর পর উত্তেজনা প্রশমনে গালওয়ানে ভারত, চিন সেনাকর্তারা আলোচনায় বসেছেন। দুতরফের অফিসারদের বৈঠকে দর কষাকষির পর চিন আটকে রাখা ১০ জন ভারতীয় জওয়ানকে ছেড়ে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget