এক্সপ্লোর

India Defence: ১০০০ কেজির বোমা, ১০০ কিমি উচ্চতা থেকেই হবে লক্ষ্যভেদ ! শত্রুদের ঘুম ওড়াবে ভারতের 'গৌরব'

Long Range Glide Bomb 'Gaurav': এই পরীক্ষা সফলভাবে প্রমাণ করেছে এই অস্ত্রের রেঞ্জ এবং দক্ষতা ১০০ কিমি পর্যন্ত রয়েছে। অর্থাৎ ১০০ কিমি উচ্চতা থেকে লক্ষ্যভেদ করতে সক্ষম এই লং রেঞ্জ গ্লাইড বম্ব 'গৌরব'।

DRDO:  ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংক্ষেপে ডিআরডিও সম্প্রতি লং রেঞ্জ গ্লাইড বোমা 'গৌরব'-এর পরীক্ষামূলক নিক্ষেপ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় এই 'গৌরব'কে নানা স্টেশনে বিভিন্ন কমব্যাট কনফিগারেশনে ইন্টিগ্রেট করে দেখা হয়েছে। একটি দ্বীপের উপর লক্ষ্য স্থির করা হয়েছিল, এই পরীক্ষা সফলভাবে প্রমাণ করেছে এই অস্ত্রের রেঞ্জ এবং দক্ষতা ১০০ কিমি পর্যন্ত রয়েছে। অর্থাৎ ১০০ কিমি উচ্চতা থেকে লক্ষ্যভেদ করতে সক্ষম এই লং রেঞ্জ গ্লাইড বম্ব 'গৌরব'।

কী কী বৈশিষ্ট্য রয়েছে 'গৌরব'-এর

'গৌরব' এই লং রেঞ্জ গ্লাইড বোমার ওজন ১ হাজার কিলোগ্রাম। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই বোমা নির্মাণ ও বিন্যাস করা হয়েছে রিসার্চ সেন্টার ইমারেট, আর্মানেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট এবং ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ চণ্ডীপুরের যৌথ প্রচেষ্টায়। আইএনএস এবং জিপিএস তথ্য এখানে একত্রিত করা হয়েছে উচ্চমাত্রার দক্ষতাসম্পন্ন হাইব্রিড নেভিগেশন স্কিমের মাধ্যমে। ক্ষমতার কথা বলতে গেলে গৌরব বোমাটি অত্যন্ত নিখুঁতভাবে দক্ষতার সঙ্গে লং রেঞ্জের যে কোনও লক্ষ্যভেদ করতে সক্ষম।

বিগত ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে এই 'গৌরব' বোমাটির পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়েছিল। এই বোমাটি সফলভাবে ১০০ কিমির দূরত্ব থেকে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে। আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস, ভারত ফোর্জ যৌথভাবে এই বোমা তৈরিতে সহায়তা করেছে।

'গৌরব'-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণে ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রকের দফতরের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়, ডিআরডিও লং রেঞ্জ গ্লাইড বোমা 'গৌরব'-এর সফল উৎক্ষেপণ করেছে। সুখোই যুদ্ধবিমান থেকে ৮-১০ এপ্রিলের মধ্যে এই পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়েছিল। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানিয়েছেন, এমনকী তিনি পোস্টে উল্লেখ করেছেন যে এই এই 'গৌরব' আগামী দিনে ভারতের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে।

এই সফল পরীক্ষার মাধ্যমে বোঝা যায় ভারতীয় বায়ুসেনায় এই অস্ত্রের উপযোগিতা গড়ে উঠবে। আর তা ভারতের প্রতিরক্ষা বিভাগের শক্তি-সামর্থ্য বাড়াতে খুবই উপযোগী হবে। বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারতীয় বায়ুসেনার কাছে এমন কোনও গ্লাইড বোমা ছিল না। এই অবস্থায় ইজরায়েলি স্পাইস ২০০০ বোমা নিক্ষেপ করা হয়েছিল ভারতীয় বায়ুসেনার মিরেজ যুদ্ধবিমান থেকে এবং জইশ-ই-মহম্মদ নামের সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget