এক্সপ্লোর

Contaminated Water: সোসাইটির জলের ট্যাঙ্কে ছড়িয়েছে জীবাণু ! সেই জল খেয়ে গুরুতর অসুস্থ ২০০ বাসিন্দা; বমি-পেটব্যথা চরমে

Greater Noida News: জানা গিয়েছে এই এলাকায় হঠাৎ করেই বহু মানুষ বমি করতে শুরু করেছেন, তাদের অনেকের পেটব্যথা দেখা গিয়েছে, ডায়ারিয়াতেও আক্রান্ত হয়েছেন অনেকে।

Greater Noida News: মারাত্মক ঘটনা। গ্রেটার নয়ডার পশ্চিমদিকে অবস্থিত ১৬ বি সেক্টরের আজনারা হোম সোসাইটির ২০০ জনেরও বেশি বাসিন্দা গুরুতর অসুস্থ। সোসাইটির (Greater Noida) জলের ট্যাঙ্ক থেকে জল খাওয়ার দু'দিন (Contaminated Water) পরেই শুরু হয় পেটব্যথা, বমি এবং আরও নানাবিধ শারীরিক সমস্যা। আর সেই কারণে এলাকার জল দূষিত, জীবাণু সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে।

গ্রেটার নয়ডার সেক্টর ১৬বি-র এই সোসাইটিতে বহুতল বাড়ির সংখ্যা অনেক। জানা গিয়েছে এই এলাকায় হঠাৎ করেই বহু মানুষ বমি করতে শুরু করেছেন, তাদের অনেকের পেটব্যথা দেখা গিয়েছে, ডায়ারিয়াতেও আক্রান্ত হয়েছেন অনেকে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরা সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন। কয়েকজনের অবস্থা এতটাই গুরুতর হয়েছিল যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়।

এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে, ব্যাপক অংশে অধিকাংশ এলাকাবাসীর অসুস্থতার পিছনে মূল কারণ রয়েছে দূষিত জল। আর এই সমস্যা এলাকায় যে বহুদিন ধরেই আছে, তাও জানান এলাকাবাসী। কারণ অধিকাংশ সময়েই এলাকার জলের ট্যাঙ্ক ঠিকমত পরিস্কার করা হয় না নির্দিষ্ট সময় অন্তর।

জনৈক বাসিন্দা সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'অবস্থা খুবই বিপজ্জনক। আমার সম্পূর্ণ পরিবার, আমার সন্তানরাও এই রোগে ভুগছে। আমরা ডাক্তার দেখিয়েছিলাম, তিনি জানিয়েছেন যে এই রোগের মূল কারণ দূষিত জলের মাধ্যমে জীবাণু সংক্রমণ।' রাজকুমার নামের এক বাসিন্দা আরও জানান যে বিগত ২-৩ দিন ধরেই এখানকার মানুষদের ডায়ারিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই এলাকার জলের ট্যাঙ্কে দূষণের থেকেই এই রোগ-জ্বালা দেখা যাচ্ছে।

সংবাদসূত্রে জানা গিয়েছে, এলাকার কর্তৃপক্ষ এই সোসাইটিকে ২৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। জরুরি পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। গ্রেটার নয়ডার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে মাটির তলার রিজার্ভার এবং উপরের রিজার্ভার দুটিই বহুদিন যাবৎ পরিস্কার করা হয়নি। আর এই কারণেই ব্যাকটিরিয়া সংক্রামিত হয়েছে সেই জলে, সেই কারণেই ছড়িয়েছে সংক্রমণ। টিউবওয়েল থেকে যদিও পরিস্কার জীবাণুমুক্ত জল সরবরাহ করা হয়েছে।

গৌতমবুদ্ধ নগরের চিফ মেডিকেল অফিসার নরেন্দ্র কুমার জানিয়েছেন যে আজনারা সোসাইটিতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। নোডাল ডিএমও জানিয়েছেন যে ওভারহেড রিজার্ভার গত সেপ্টেম্বর মাসে পরিস্কার করা হয়েছিল, আর মাটির নিচের ট্যাঙ্ক ঠিকভাবে ঢাকা দেওয়া ছিল না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget