এক্সপ্লোর

চিনকে সমঝে দিতে লাদাখ সংঘর্ষের মধ্যেই জাপানের সঙ্গে নৌ মহড়া ভারতের

ভারত-জাপান নৌ মহড়া নতুন কিছু নয়। কিন্তু লাদাখে ভারত-চিন অশান্তির মধ্যে এই মহড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

নয়াদিল্লি: লাদাখে চিনের মুখোমুখি হলেও ভারত মহাসাগরে জাপানের সঙ্গে নৌ মহড়া করল ভারত। দু’দেশের নৌ সেনা জানিয়েছে এই তথ্য। জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স বলেছে, দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি করতেই এক সঙ্গে এই মহড়া। দুটি দুটি করে দুদেশের চারটি যুদ্ধ জাহাজ এতে অংশ নেয়। ভারত-জাপান নৌ মহড়া নতুন কিছু নয়। কিন্তু লাদাখে ভারত-চিন অশান্তির মধ্যে এই মহড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল ভাইস অ্যাডমিরাল প্রদীপ চৌহান বলেছেন, কৌশলগত যোগাযোগ বৃদ্ধির জন্য এই মহড়ার আয়োজন। তবে যুদ্ধের জন্য নয়, সিগন্যালিং সংক্রান্ত কাজের জন্য মহড়া চলে। ভাইস অ্যাডমিরাল বলেছেন, বন্ধুদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা বাড়ানো দরকার। এই মহড়ায় যোগ দেয় ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস রাণা ও আইএনএস কুলুশ। জাপানিদের পক্ষ থেকে ছিল জেএস কাশিমা ও জেএস শিমায়ুকি। জাপানি দূতাবাস জানিয়েছে, গত ৩ বছরে এ নিয়ে ১৫টি এমন নৌ মহড়া হল। এর মূল লক্ষ্য ছিল, কৌশলগত এবং যোগাযোগগত প্রশিক্ষণ। জাপানি নৌ সেনার সঙ্গে নিয়মিত মহড়া দেয় ভারতীয় নৌ সেনা। মালাবার এক্সারসাইজেসে আমেরিকাও যোগ দেয় ভারত-জাপানের সঙ্গে। এ ধরনের মহড়া বেজিংকে বুঝিয়ে দেবে, ভারতীয় সেনা চাইলেই ভারত মহাসাগরে চিনা নৌবহরের সঙ্গে তাদের বায়ু সেনার যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে, আর সে রকম পরিকল্পনাও তৈরি রয়েছে। তবে ভারত মহাসাগরে এখনও কোনও ক্যারিয়ার মোতায়েন করেনি চিন, ভাইস অ্যাডমিরাল জানিয়েছেন। ডোকলাম সঙ্কটে জাপান প্রকাশ্যেই ভারতকে সমর্থন করেছিল। লাদাখের গালওয়ানে চিনা হামলায় ভারতীয় সেনাদের শহিদ হওয়ায় শোকপ্রকাশ করেছে তারা, চিনা সেনাদের প্রাণহানি নিয়ে কোনও বক্তব্য রাখেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
ABP Ananda Top 10, 6 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 6 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget