এক্সপ্লোর

Modi to Pakistan: 'জঙ্গিরা বুঝে গেছে মা-বোনেদের সিঁদুর মোছার পরিণাম কী', কড়া ভাষায় হুঁশিয়ারি মোদির!

Narendra Modi to Pakistan: প্রধানমন্ত্রী বলেন, আজ জঙ্গিরা, সংগঠনগুলো জেনে গেছে, আমাদের মা-বোনেদের মাথা থেকে সিঁদুর মোছার পরিণাম কী হয়।

নয়া দিল্লি: পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের জবাবে প্রত্যাঘাত। চার দিন চলা সংঘাতের আপাতত অবসান হলেও ভারতের লড়াই যে চলবে সোমবার জাতির উদ্দেশে ভাষণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে আন্তর্জাতিক মহলকেও সুনির্দিষ্টভাবে তিনটি বার্তা দিলেন নরেন্দ্র মোদি। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিলেন 'অপারেশন সিঁদুর' শেষ হয়নি, স্থগিত হয়েছে মাত্র। বুঝিয়ে দিলেন পাকিস্তানের শুধরোচ্ছে কিনা, তার ওপরই নির্ভর করছে মার থামবে কিনা।

অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন, নতুন ভারতের নীতি কী। প্রধানমন্ত্রী জানান, ‘স্ত্রী, সন্তানের সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। এই ঘটনার পরে জঙ্গিরা বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে!’

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে ধর্ম পরিচয় জেনে গুলি চালানো হয়। মহিলা ও শিশুদের ছেড়ে দিয়ে মূলত পুরুষদেরই হত্যা করা হয়। যার ফলে বহু মহিলা তাঁদের স্বামীকে হারান। মহিলাদের মাথায় সিঁদুর দেখে তাঁদের স্বামীদের মেরেছিল, এমনই অভিযোগ করেছিলেন স্বজনহারারা। কেউ ছিলেন সদ্য বিবাহিত। সেই নারকীয় হত্যাকাণ্ডের বদলা নিতেই অপারেশন সিঁদুর। যার নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুরের মাধ্যমে জবাব দেয় ভারতীয় সেনা। 

প্রধানমন্ত্রী মোদি বলেন, 'অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিশা দেখিয়েছে। নিউ নর্ম্য়াল ঠিক করেছে। আগে ভারতে জঙ্গি হামলা হলে জবাব দেওয়া হবে। আমরা নিজেদের মতো করে, নিজেদের শর্তে জবাব দেব। প্রত্যেকটি জায়গায় গিয়ে টার্গেট করব, যেখানে জঙ্গিদের শিকড় আছে।' পাকিস্তান শিক্ষা না নিলে তাদের জন্য় অপেক্ষা করছে বড়সড় বিপদ। এটাই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের বীর সেনা, সমস্ত এজেন্সি, সব বিজ্ঞানীদের প্রত্যেক ভারতবাসীর তরফে স্যালুট। আমাদের বীর সেনারা অপারেশন সিঁদুরে, অসীম সাহসিকতা দেখিয়েছেন। তাদের সাহসিকতা, পরাক্রমকে দেশের প্রত্যেক মা, বোন, মেয়েকে সমর্পণ করছি।                                                                                         

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
CJP Protest : ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Embed widget