এক্সপ্লোর

India-Pakistan Conflict : 'যুদ্ধ রোম্যান্টিক বিষয় নয়, বলিউডের কোনও সিনেমাও নয়' : প্রাক্তন সেনাপ্রধান

Manoj Naravane : Institute of Cost Accountants of India-এর একটি অনুষ্ঠানে বক্তব্য  রাখেন ভারতীয় সেনার প্রাক্তন চিফ জেনারেল মনোজ নারাভানে

পুণে : 'যুদ্ধ রোম্যান্টিক বিষয় নয়, বলিউডের কোনও সিনেমাও নয়।' ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে প্রশ্নের এভাবেই উত্তর দিলেন ভারতীয় সেনার প্রাক্তন চিফ জেনারেল মনোজ নারাভানে। পুণের একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সেখানে তিনি এও জানিয়ে দেন, আদেশ দেওয়া হলে তিনি যুদ্ধে যেতে প্রস্তুত। কিন্তু, কূটনীতি তাঁর প্রথম পছন্দ।

নারাভানে বলেন, "যাঁরা তাঁদের কাছের মানুষকে হারিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা সেই মানসিক আঘাত বইয়ে বেড়াবে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলেও একটা বিষয় আছে। যারা ভয়াবহ দৃশ্য দেখেছেন, তাঁদের ২০ বছর পরেও ঘাম ঝরে এবং তাঁদের মানসিক চিকিৎসার প্রয়োজন হয়।" Institute of Cost Accountants of India-এর একটি অনুষ্ঠানে বক্তব্য  রাখেন ভারতীয় সেনার প্রাক্তন চিফ জেনারেল। বলেন, "যুদ্ধ রোম্যান্টিক নয়। এটা আপনার বলিউডের সিনেমা নয়। খুব গুরুতর বিষয়। যুদ্ধ বা হিংস্রতা আমাদের শেষ অবলম্বন হওয়া উচিত। যে কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে, এটি যুদ্ধের যুগ নয়। যদিও অজ্ঞ লোকেরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেবে, তবুও আমাদের এর জন্য উল্লাস করা উচিত নয়। তবুও, মানুষ জিজ্ঞাসা করছে কেন আমরা পূর্ণাঙ্গ যুদ্ধে যাইনি। একজন সামরিক ব্যক্তি হিসেবে, যদি আদেশ দেওয়া হয়, আমি যুদ্ধে যাব, কিন্তু সেটা আমার প্রথম পছন্দ হবে না।"

তাঁর সংযোজন, "জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা সকলেই সমান অংশীদার। আমাদের কেবল দেশগুলির মধ্যে নয়, বরং নিজেদের মধ্যে, পরিবারে হোক বা রাজ্য, অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে হোক, মতভেদ দূর করার চেষ্টা করা উচিত। হিংসা কোনও সমাধান নয়।" 

কয়েকদিন সংঘাতের পর ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।পহেলগাঁওকাণ্ডের পরে এই প্রথম জাতীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সংঘর্ষবিরতি ঘোষণার পরেও পাকিস্তান কয়েক জায়গায় তা লঙ্ঘন করেছে। যার জবাব দিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানকে সংঘর্ষবিরতি ঘোষণার গুরুত্ব বোঝার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। এমন একটা সময়ে আজ জাতীয় উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তাই জল্পনা শুরু হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আজ কি কোনও বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ? 'অপারেশন সিঁদুরের' (Operation Sindoor) পর পাকিস্তানের উপরে আরও বড় প্রত্যাঘাত ? রাত ৮টায় কী বলবেন প্রধানমন্ত্রী ? এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

বিস্তারিত আসছে...

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget