এক্সপ্লোর

পাকিস্তানের রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর তোলার চেষ্টা রুখল ভারত, সন্ত্রাসবাদে ইতি টানার ডাক

এ ধরনের মঞ্চের গৌরবের কোনও মাইলফলক উদযাপনের সময় তাকে এইভাবে ব্যবহারের চেষ্টা পাকিস্তানের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে।

  নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তান বলার চেষ্টা করে, কাশ্মীর ইস্যু রাষ্ট্রসঙ্ঘের অন্যতম প্রাচীন সমস্যা। কিন্তু পাকিস্তানকে রুখে দিয়ে ভারত জানিয়ে দেয়, কাশ্মীর নিয়ে মাথা ঘামানোর বদলে ইসলামাবাদের উচিত, সন্ত্রাসবাদ শেষ করার অসমাপ্ত কাজে নজর দেওয়া। রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম বর্ষ উপলক্ষ্যে একটি ভিডিও বার্তায় পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের নানা সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে বলেন ‘ঘাটতি ও ব্যর্থতা’র কথা। তিনি বলেন, জম্মু কাশ্মীর ও প্যালেস্তাইন ইস্যু রাষ্ট্রসঙ্ঘের সব থেকে বেশি দিন জিইয়ে থাকা সব থেকে জাজ্বল্যমান বিতর্ক। অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষ এখনও রাষ্ট্রসঙ্ঘের দেওয়া তাঁদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতিশ্রুতি পূর্ণ করার অপেক্ষায় রয়েছেন। না থেমে কুরেশি বলেন, আজ রাষ্ট্রসঙ্ঘ শুধু বকবক করার জায়গা। এখানে নেওয়া প্রস্তাব বা সিদ্ধান্ত কোনওটাই পালন করা হয় না। বিশেষত নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক বোঝাপড়া বলে কোনও ব্যবস্থাই কার্যত নেই। মুখের মত জবাব দেয় ভারতও। রাইট টু রিপ্লাইয়ের অধিকার পালন করে রাষ্ট্রসঙ্ঘের ভারতীয় প্রতিনিধি বিদিশা মৈত্র বলেন, ভারত আশা করেছিল, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে অন্তত এইসব ভিত্তিহীন মিথ্যার পুনরাবৃত্তি হবে না। কিন্তু এ ধরনের মঞ্চের গৌরবের কোনও মাইলফলক উদযাপনের সময় তাকে এইভাবে ব্যবহারের চেষ্টা পাকিস্তানের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। তবে যে দেশের নিজস্ব কোনও মাইলফলক নেই, তাদের কাছ থেকে যুক্তি, কূটনীতি এবং আলোচনার বদলে এমন স্থূল, অর্থহীন ও মিথ্যে আচরণই আশা করা যায়। বিদিশা আরও বলেন, বারবার কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করে পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে অন্তহীনভাবে মিথ্যে প্রচারের মাধ্যমে নাক গলানোর চেষ্টা করছে। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ, পাকিস্তানের এই চেষ্টা নাকচ করছে দিল্লি। তাঁর কথায়, রাষ্ট্রসঙ্ঘে যদি কোনও অসমাপ্ত অ্যাজেন্ডা থাকে, তা হল সন্ত্রাসবাদ দমন। গোটা বিশ্ব জানে এবং মানে, পাকিস্তানই সন্ত্রাসবাদের ভরকেন্দ্র, যারা নিজেরাই স্বীকার করেছে, তারা জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দেয়, তাদের শহিদের মর্যাদা দেয় এবং দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিয়ত ধ্বংস করে। পাকি্স্তান ভাল করবে, যদি তারা রাষ্ট্রসঙ্ঘের মঞ্চের অপব্যবহারের চেষ্টার বদলে এই জ্বলন্ত সমস্যাগুলোর যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করে। বিদিশা বলেছেন।

সেরা শিরোনাম

United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Road Accident : দ্রুত গতিতে এসে বাইক-আরোহী ২ বন্ধুকে পিষে দিল LPG সিলিন্ডারবাহী ট্রাক !
দ্রুত গতিতে এসে বাইক-আরোহী ২ বন্ধুকে পিষে দিল LPG সিলিন্ডারবাহী ট্রাক !
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
US-Iran Conflict : ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget