এক্সপ্লোর

Bangladesh Protest: ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, সীমান্তে কড়া প্রহড়া, এরই মধ্যে বড় বার্তা ভারতের?

Bangladesh Unrest: বৃহস্পতিবার রাত ১১টা থেকে চলছিল অবস্থান বিক্ষোভ। মুহুর্মুহু আওয়ামি লিগ ও ভারতবিরোধী স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা।

ঢাকা: ফের অশান্ত বাংলাদেশ। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান বিন হাদির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা। 'ইনকিলাব মঞ্চের' আহ্বায়কের মৃত্যুর খবর পেতেই, চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের বাইরে অবস্থানে বসে একদল বিক্ষোভকারী। 

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানিয়েছে যে, ১৪ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস নোটে শেখ হাসিনা-বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র উগ্রপন্থী নেতা শরীফ ওসমান হাদির উপর হামলা সম্পর্কে যে দাবি করা হয়েছে, ভারত তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। 

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, "ভারত কখনই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অনুমতি দেয়নি। আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যও অন্তর্ভুক্ত। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে যাতে বাংলাদেশ একটি নির্বাচিত ম্যান্ডেটের সরকারে ফিরে যেতে পারে।" 

বৃহস্পতিবার রাত ১১টা থেকে চলছিল অবস্থান বিক্ষোভ। মুহুর্মুহু আওয়ামি লিগ ও ভারতবিরোধী স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা। পরবর্তীকালে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের ও আওয়ামি লিগ নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকায় দেখা গেছিল এই শরিফ ওসমান বিন হাদিকে। 

এমনকী, আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করারও ঘোষণা করেছিলেন তিনি। গত শুক্রবার, বাংলাদেশের বিজয়নগরে প্রচার চলাকালীন গুলিবিদ্ধ হন। রিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময় মোটরবাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।                         

বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাঁর। আর তারপরই দেশ জুড়ে ক্ষোভ আছড়ে পড়ে। 'ইনকিলাব মঞ্চের' ফেসবুক পেজে একটি বিবৃতিতে বলা হয়, 'ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামে' 'শহিদ' হয়েছেন ওসমান বিন হাদি। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন। তার আগে এমন ঘটনায় রীতিমতো উত্তপ্ত পদ্মাপার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে অশান্তির বাতাবরণ টিকিয়ে রাখতেই এই পরিস্থিতি বাংলাদেশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
ABP Ananda Top 10,10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget