এক্সপ্লোর

India on GDP : কোভিডের কোপে চার দশক পর সর্বনিম্ন, ২০২০-'২১ অর্থবর্ষে GDP-র সঙ্কোচন ৭.৩ শতাংশ

২০২০-'২১ অর্থবর্ষে দেশের গ্রস ডমেস্টিক প্রোডাক্ট(GDP) সঙ্কুচিত হয়েছে ৭.৩ শতাংশ। এই পরিসংখ্যান প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস।

নিউ দিল্লি : দেশের অর্থনীতিতে কোভিডের থাবা। ২০২০-'২১ অর্থবর্ষে দেশের গ্রস ডমেস্টিক প্রোডাক্ট(GDP) সঙ্কুচিত হয়েছে ৭.৩ শতাংশ। এই পরিসংখ্যান প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস। ১৯৭৯-৮০ সালের পর এই প্রথম এই হারে GDP সঙ্কোচন দেখা গেল। ওই অর্থবর্ষে GDP সঙ্কোচন দেখা গিয়েছিল ৫.২ শতাংশ।

যদিও ২০২০-'২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে যা কিনা ৩১ মার্চ, ২০২১-এ শেষ হয়েছে, তাতে GDP-র হার ১.৬ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, গত বছর জানুয়ারি-মার্চ এর ত্রৈমাসিকে GDP-র বৃদ্ধি ছিল ৩ শতংশ। স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতিতে উদ্বেগ রয়েছে।

কোভিড ১৯-এর সংক্রমণের রুখতে গত বছর কড়া লকডাউনের পথে হাঁটে দেশ। যার প্রভাব পড়ে পর পর দুই ত্রৈমাসিকে। ওই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক সঙ্কোচন ছিল ২৪.৪ শতাংশ। যদিও দ্বিতীয় ত্রৈমাসিকের সময় থেকে ফের অর্থনৈতিক কার্যকলাপ শুরু হওয়ায়, GDP হ্রাসের হার ৭.৩ শতাংশে নেমে আসে। ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকে গড় অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে দাঁড়ায় ০.৫ শতাংশ। ফলে, দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর একটা আশা তৈরি হয়েছিল। কেন্দ্রের তরফেও সেই আশ্বাস দেওয়া হয়েছিল।

এদিকে NSO-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে উৎপাদন ক্ষেত্রে গ্রস ভ্যালু অ্যাডেড(GVA) বৃদ্ধি ছিল ৬.৯ শতাংশ। এক বছর আগে যা ছিল ৪.২ শতাংশ সঙ্কোচন। কৃষিক্ষেত্রে GVA বৃদ্ধি ছিল ৩.১ শতাংশ। যদিও ২০১৯-২০ অর্থবর্ষে ওই সময়ে তা ছিল ৬.৮ শতাংশ। নির্মাণ ক্ষেত্রে GVA বৃদ্ধি ছিল ১৪.৫ শতাংশ। প্রাথমিকভাবে যা ছিল ০.৭ শতাংশ। মাইনিং সেক্টরে ৫.৭ শতাংশ সঙ্কোচন দেখা যায়। এক বছর আগে যা ছিল ০.৯ শতাংশ। 

এদিকে GDP-র পরিসংখ্যান প্রকাশের পর সাংবাদিক বৈঠকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ান বলেন, মূলত অতিমারির কারণেই বাৎসরিক GDP-তে এই সঙ্কোচন। যদিও অর্থনীতির উপর করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব অতটাও বড় হবে বলে মনে হচ্ছে না। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget