এক্সপ্লোর

India-Iran Relations: টাকা-পয়সা নিয়ে ঝামেলার জেরেই কি গুজরাতের পরিবর্তে চিন চলে গেল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ? মুখ খুলল ভারত…

Iranian Crude Oil: ইরান থেকে অশোধিত তেল নিয়ে সম্প্রতি ভারত অভিমুখে এগোতে শুরু করে Ping Shun নামের একটি ট্যাঙ্কার।

নয়াদিল্লি: মাঝ সমুদ্রে হঠাৎই রাস্তা বদল। ভারতের পরিবর্তে চিনের দিকে মুখ ঘুরে গেল তেলভর্তি জাহাজ। টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরেই জাহাজটি ভারতের পরিবর্তে চিনের দিকে এগোচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এবার সেই নিয়ে মুখ খুলল ভারত। (Iranian Crude Oil)

ইরান থেকে অশোধিত তেল নিয়ে সম্প্রতি ভারত অভিমুখে এগোতে শুরু করে Ping Shun নামের একটি ট্যাঙ্কার। গুজরাতের বডীনার বন্দরে সেটির নোঙর করার কথা ছিল। ২০১৯ সালের পর এই প্রথম ইরান থেকে ভারতে তেল ঢুকছে, আগামী দিনে সম্পর্ক আগের জায়গায় ফিরে যাবে কি না, সেই নিয়ে শুরু হয়েছিল চর্চা। (India-Iran Relations)

কিন্তু একদিন আগে হঠাৎই তেলভর্তি ট্যাঙ্কারের অভিমুখ বদলে যায়। জাহাজেক গতিবিধির উপর নজরদারি চালানো সংস্থা Kpler শুক্রবার জানায়, বডীনার যেতে যেতে মুখ ঘুরিয়ে নিয়েছে জাহাজটি। চিনের দোংইংয়ের দিকে এগোচ্ছে সেটি। মাঝপথে কেন অভিমুখ বদলাল জাহাজটি, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়। তেলের দাম এবং  টাকা-পয়সা নিয়ে ঝামেলার দরুণই জাহাজটি উল্টো দিকে রওনা দেয় বলেও দাবি ওঠে।

সেই নিয়ে এবার লিখিত বিবৃতি দিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তাদের বক্তব্য, ‘টাকা-পয়সা নিয়ে সমস্যার দরুণ ইরান থেকে আসা অশোধিত তেলের জাহাজ বডীনারের পরিবর্তে চিনের দিকে ঘুরে গিয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা তথ্যগত ভাবে ভুল। ৪০টির বেশি দেশ থেকে তেল আমদানি করে ভারত, ভিন্ন ভিন্ন উৎস থেকে তেল আমদানির রাস্তা আছে সংস্থাগুলির। পশ্চিম এশিয়া থেকে সরবরাহে বিঘ্ন ঘটলেও, ভারতীয় শোধনাগারগুলি অশোধিত তেলের চাহিদা মিটিয়ে নিয়েছে, ইরানের থেকেও; ইরানের তেল আমদানি করার ক্ষেত্রে পেমেন্টের কোনও সমস্যা নেই’।

মাঝ সমুদ্রে তেলভর্তি জাহাজের গতিপথ পরিবর্তন নতুন কোনও ঘটনা নয়, বরং হামেশাই এমন ঘটে থাকে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, আগামী কয়েক মাস তেলের জোগান নিয়ে চিন্তার কোনও কারণ নেই ভারতের। LPG নিয়েও ভুল খবর ছড়াচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget