এক্সপ্লোর

Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি

বেঙ্গালুরুতে যে ছবি ধরা পড়ল, তা নিশ্চিতভাবেই ভাবাবে অনেককে।মঙ্গলবার বেঙ্গালুরুর শহরতলিতে Zepto র একটি ওয়্যারহাউসে অভিযান চালায় খাদ্য নিরাপত্তা আধিকারিকরা।

বেঙ্গালুরু: খাবার থেকে স্টেশনারি, জামাকাপড় থেকে আনাজপাতি, সবকিছুর জন্যই এখন নির্ভরশীলতা বাড়ছে অনলাইন-ডেলিভারি সংস্থাগুলির উপর। অনলাইনে অর্ডার করা খাবার আপনার হাতে পৌঁছনোর আগে কীভাবে থাকে, সেটা অনেকেরই অজানা। এবার বেঙ্গালুরুতে যে ছবি ধরা পড়ল, তা নিশ্চিতভাবেই ভাবাবে অনেককে।মঙ্গলবার বেঙ্গালুরুর শহরতলিতে Zepto র একটি ওয়্যারহাউসে অভিযান চালায় খাদ্য নিরাপত্তা আধিকারিকরা। এই স্টোরেজটি  Nippon Expressনামক সংস্থা পরিচালনা করে। সেখানকার অবস্থা দেখে চমকে ওঠেন আধিকারিকরা। গুদামের ভিতরের যে ছবি সামনে এসেছে, তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।

আধিকারিকরা সেখানে গিয়ে দেখেন, কোথাও মাটিতে পড়ে খাবারের প্যাকেট, কোথাও আবার সফট ড্রিঙ্কের ক্যান ও দুধের প্যাকেট লুটোপুটি খাচ্ছে। তারই মধ্যে মেঝে জুড়ে ছড়িয়ে একরাশ আবর্জনা। খাদ্যপণ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার এই হাল দেখে শিউরে উঠছেন অনেকেই।  খাবার মানুষের বাড়িতে পৌঁছনোর আগে যদি এই ভাবে পড়ে থাকে, তাহলে তা অত্যন্ত অস্বাস্থ্যকর। তবে শুধু জেপ্টোর ওয়্যারহাউস নয়, গত কয়েকদিন ধরে বেঙ্গালুরু জুড়েই খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকদের  অভিযান চলছে। ইতিমধ্যেই  বেশ কয়েকটি রেস্তোরাঁ থেকে খাদ্যদ্রব্য, উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। জনপ্রিয় পানশালায় ঝোলানো হয়েছে তালা।  হোটেল, রেস্তোরাঁয় চলছে  খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকদের   সারপ্রাইজ ভিজিট। 

মঙ্গলবার বেঙ্গালুরুর তিনটি ইন্দিরা ক্যান্টিনের রান্নাঘরেও অভিযান চালানো হয়। খাবারের গুণমান, নিরাপত্তা, সংরক্ষণ, লেবেলিং এবং খাবার তৈরির পদ্ধতি খতিয়ে দেখেন আধিকারিকরা। তিনটি প্রতিষ্ঠানকেই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার চালু করেছিলেন এই ইন্দিরা ক্যান্টিন প্রকল্প। এর মাধ্যমে সাধারণ মানুষকে কম মূল্যে খাবার দেওয়া হয়। 

এদিকে বেঙ্গালুরু আর্বান ও গ্রেটার বেঙ্গালুরু এলাকার সর্বত্রই চলছে এই বিশেষ খাদ্য নিরাপত্তা অভিযান। সম্প্রতি একাধিক তিন ও পাঁচতারা হোটেল-সহ বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানেও হানা দিয়েছেন আধিকারিকরা। খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতি সম্প্রতি বেঙ্গালুরুতে Food Safety and Drugs Administration এর আধিকারিকরা তল্লাশি চালিয়ে ইউবি সিটির একটি বিলাসবহুল মলের স্কাই লাউঞ্জে বিপুল পরিমাণে পচা খাবার পান।  রান্নাঘরের পরিস্থিতিও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। অভিযোগ, রান্নাঘর ভর্তি ছিল পচা মাংস । তারপর সরকারি আধিকারিকরা সেই লাউঞ্জটি বন্ধের নির্দেশ দেন।                         

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget