এক্সপ্লোর

India Shuts Airspace: ভারতে পাক বিমানের জন্য আকাশসীমা বন্ধ, নয়া প্রত্যাঘাত ভারতের, চরম বিপাকে পড়তে পারে পাকিস্তান

India Pakistan News: পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা জারি করা হল। ভারতের বিরুদ্ধে আগে একই পদক্ষেপ করেছে পাকিস্তান।

নয়া দিল্লি: এবার ভারতের আকাশসীমায় পাকিস্তানের বাণিজ্যিক ও সামরিক বিমান চলাচলে জারি করা হল নিষেধাজ্ঞা। পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি।  পাকিস্তানের ওপর আরও এক নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। এবার পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। অর্থাৎ ভারতের আকাশসীমায় চলাচল করতে পারবে না পাকিস্তানের কোনও বিমান। 

পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা জারি করা হল। ভারতের বিরুদ্ধে আগে একই পদক্ষেপ করেছে পাকিস্তান। এ বার পাল্টা পদক্ষেপ করল নয়াদিল্লিও। কেন্দ্রের তরফে বুধবার একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারত এখন আনুষ্ঠানিকভাবে তার আকাশসীমা সীমিত করার ফলে, পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে কুয়ালালামপুরের মতো দক্ষিণ-পূর্ব এশীয় গন্তব্যে পৌঁছানোর জন্য চিন বা শ্রীলঙ্কার মতো দেশগুলির মধ্য দিয়ে দীর্ঘ রুট নিতে বাধ্য করা হবে।                                                      

এদিকে এরই মধ্যে পহেলগাঁও হামলা নিয়ে বড়সড় তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রের খবর জঙ্গিরা সবার প্রথমে রেকির জন্য আরু উপত্যকায় গেছিল। কিন্তু সেখানে নিরাপত্তাবাহিনীর ক্যাম্প থাকায় হামলা চালানোর পরিকল্পনা বাতিল করে। এরপর তারা একটি অ্য়ামিউজমেন্ট পার্কেও রেকি করে। কিন্তু সেখানে ভিড় কম থাকায় এই জায়গাও হামলা চালানোর জন্য তাদের পছন্দ হয়নি।

এরপর বেতাব উপত্যকায় যায় তারা। কিন্তু অমরনাথ যাত্রার রুটে এটি পড়ায় সেখানে নিরাপত্তার কড়া বন্দোবস্ত ছিল। তাই এটিও বাদ চলে যায়। শেষ অবধি বৈসরণ পৌঁছয় জঙ্গিরা এবং সবদিক খতিয়ে দেখে হামলার জন্য এটিকেই বেছে নেয়।

হামলার ৮দিন পর এখনও অবধি জঙ্গিদের ধরতে পারেনি নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, এর মধ্যে দুবার জঙ্গিদের খুব কাছাকাছি পৌঁছে গেছিল তারা। কোকরনাগ ও দুরুর জঙ্গলে জঙ্গিদের দেখে জঙ্গলের একাংশে নিরাপত্তা বাহিনী আগুনও ধরিয়ে দেয় কিন্তু তারপরও জঙ্গিরা বেরিয়ে আসেনি। উদ্বেগের বিষয় হল, তল্লাশি অভিযান চলাকালীন এখনও অবধি ২ জন জঙ্গিকেই দেখতে পেয়েছে নিরাপত্তাবাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : জ্বালানি সংকট মোকাবিলায় SOP, নবান্নে জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর; 'নিয়মিত মনিটর করছি'
জ্বালানি সংকট মোকাবিলায় SOP, নবান্নে জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর; 'নিয়মিত মনিটর করছি'
News Live : শহরাঞ্চলে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫দিনের আগে রান্নার গ্যাসের বুকিং নয়, নতুন নির্দেশ কেন্দ্রের
শহরাঞ্চলে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫দিনের আগে রান্নার গ্যাসের বুকিং নয়, নতুন নির্দেশ কেন্দ্রের
Mojtaba Khamenei Health Updates: পা বাদ গিয়েছে? কোমায় আচ্ছন্ন মোজতবা খামেনেই? তাই কি অন্তরালে, দাবি ঘিরে শোরগোল
পা বাদ গিয়েছে? কোমায় আচ্ছন্ন মোজতবা খামেনেই? তাই কি অন্তরালে, দাবি ঘিরে শোরগোল
Modi On LPG Crisis:
"LPG নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু লোক ", এবার গ্যাসের সংকট নিয়ে মুখ খুললেন মোদি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget