এক্সপ্লোর

গিলগিট-বাল্টিস্তানকে প্রদেশ ঘোষণা ইমরানের, ওই ভূখণ্ড বেআইনি ভাবে কব্জায় রেখেছে, সরে যাক পাকিস্তান, জানিয়ে দিল ভারত

শ্রীবাস্তব আরও বলেন, পাকিস্তানের এধরনের প্রয়াসের উদ্দেশ্য বেআইনি দখলদারি আড়াল করা। কিন্তু এভাবে ওরা পাক দখলীকৃত এলাকায় সাতটি দশকের বেশি সময় ধরে চলা চরম মানবাধিকার লঙ্ঘন, শোষণ, স্বাধীনতা প্রত্যাখ্যানকে লুকিয়ে রাখতে পারবে না। পাকিস্তান এই ভারতীয় এলাকার চরিত্র বদলের চেষ্টা না করে বরং বেআইনি ভাবে কব্জা করে রাখা যাবতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করে দিক।

নয়াদিল্লি: ইমরান খান সরকারের গিলগিট-বাল্টিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল ভারত। গিলগিট-বাল্টিস্তান ভারতের ভূখণ্ড, যা পাকিস্তান জোর করে কব্জা করে রেখেছে, স্পষ্ট বলল নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, পাকিস্তান সরকার বেআইনি ভাবে, জোর করে দখলে রাখা ভারতীয় ভূখণ্ডের একাংশের চরিত্রগত বদল ঘটানোর যে চেষ্টা চালাচ্ছে, তা দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করছে ভারত। আমি ফের বলছি, ১৯৪৭ সালে জম্মু ও কাশ্মীরের ভারতে সংযুক্তির সুবাদে তথাকথিত গিলগিট-বাল্টিস্তান সমেত কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ওই সংযুক্তিকরণ হয়েছে বৈধ, আইনি পথে। তার আর প্রত্যাহার হতে পারে না। বেআইনিভাবে, বলপূর্বক দখলে রাখা ভূখণ্ডের ওপর পাকিস্তান সরকারের কোনও আইনি হকই নেই। শ্রীবাস্তব আরও বলেন, পাকিস্তানের এধরনের প্রয়াসের উদ্দেশ্য বেআইনি দখলদারি আড়াল করা। কিন্তু এভাবে ওরা পাক দখলীকৃত এলাকায় সাতটি দশকের বেশি সময় ধরে চলা চরম মানবাধিকার লঙ্ঘন, শোষণ, স্বাধীনতা প্রত্যাখ্যানকে লুকিয়ে রাখতে পারবে না। পাকিস্তান এই ভারতীয় এলাকার চরিত্র বদলের চেষ্টা না করে বরং বেআইনি ভাবে কব্জা করে রাখা যাবতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করে দিক। পাকিস্তান সরকারের গিলগিট-বাল্টিস্তানের মর্যাদা বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। তা সত্ত্বেও রবিবার প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, সাময়িক প্রদেশের মর্যাদা দেওয়া হচ্ছে গিলগিট-বাল্টিস্তনকে। প্রসঙ্গত, সৌদি আরব সম্প্রতি পাকিস্তানের মানচিত্র থেকে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান এলাকা মুছে দিয়েছে। তারপরই ইমরানের এই পদক্ষেপ, যার আগামীদিনে ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে। গত ৮ অক্টোবর পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ শহরে গিলগিট-বাল্টিস্তানকে পৃথক প্রদেশের মর্যাদা দানের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচুর মানুষের সমাবেশ হয় জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট ও স্টুডেন্ট লিবারেশন ফ্রন্টের উদ্যোগে। নিজেদের জীবন বলিদান করবে, কিন্তু কিছুতেই পাকিস্তানকে ওই এলাকার চরিত্র বদল করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাজনৈতিক কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget