এক্সপ্লোর

Bullet Train:বন্দে ভারতের পর এবার নজর কাড়বে ভারতের বুলেট ট্রেন? কবে থেকে চালু জানালেন রেলমন্ত্রী

Indian Railways: তবে কি বুলেট ট্রেনের ভাড়া বিমান ভাড়ার চেয়ে সস্তা হবে? কী জানিয়েছেন রেলমন্ত্রী?

নয়া দিল্লি: ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফে আগেই জানান হয়েছিল ভারতের মাটিতে এবার ছুটতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train)। বন্দে ভারতের মতো দ্রুতগতিসম্পন্ন ট্রেন সফলভাবে চালানোর পর এবার পরীক্ষামূলকভাবে ভারতে প্রথম বুলেট ট্রেন চালানো হবে। শুধুমাত্র পরীক্ষার সময়ে ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে বুলেট ট্রেন। রেল আধিকারিকরা এর আগে জানিয়েছিলেন, বিমানের টেক-অফ গতির সঙ্গে তুলনীয় বুলেট ট্রেনের ট্রায়ালের এই গতি। তবে, যাত্রীবাহী ট্রেন চলবে প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে।   

এনডিটিভির একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতের বুলেট ট্রেন প্রকল্পটি খুব ভালোভাবে এগিয়ে চলেছে। খুব শীঘ্রই মুম্বই থেকে আমদাবাদে প্রথম করিডরটি চালানো হবে। এর ফলে অর্থনৈতিক উন্নতিও ঘটবে। রেলমন্ত্রীর কথায়, 'ভারতীয় রেল যে প্রথম করিডোরে করছে, মুম্বই, থানে, ভাপি, বরোদা, সুরাত, আনন্দ এবং আমদাবাদ যুক্ত হবে। অর্থাৎ সুরাতে গিয়ে ব্রেকফাস্ট করে মুম্বইতে কাজ শেষ করে রাতেই বাড়ি ফিরে আসতে পারবেন।' 

তবে কি বুলেট ট্রেনের ভাড়া বিমান ভাড়ার চেয়ে সস্তা হবে এ বিষয়ে রেলমন্ত্রী কিছু জানাননি। জানা গিয়েছে, পরীক্ষাকালীন প্রথম বুলেট ট্রেন চলবে গুজরাটের সুরাট এবং বিলিমোরার মধ্যে। তারপরে ধীরে অন্যান্য জায়গাতে এই ট্রায়াল পরিচালনা করা হবে। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিক জানান, ২০২৬ সালে এই ট্রেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে জাপানের সহযোগিতায় অনেকটাই কাজ এগিয়েছে। 

ভারতে বুলেট ট্রেন চালু হলে মাত্র তিন ঘণ্টায় আহমেদাবাদ থেকে মুম্বই পৌঁছে যাওয়া যাবে। জাপান থেকে সংগ্রহ করা ডিজাইন ব্যবহার করে, ফুল স্প্যান লঞ্চিং মেথড (FLSM) এর মাধ্যমে নির্মাণ করা হচ্ছে রেলের সেতু, যা বিশ্বের অন্যতম অত্যাধুনিক সেতু নির্মাণ প্রযুক্তি। NHSRCL বিলিমোরা এবং সুরাতের মধ্যে প্রতি মাসে ২০০-২৫০ টি পিলার তৈরি করেছে।

ভারতে বুলেট ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় ঋণের ৮০ শতাংশই এসেছে জাপান থেকে। বুলেট ট্রেনের জন্য বিশেষ রেল লাইন বসানোর উদ্দেশ্যে ইতিমধ্যেই দেড় কিলোমিটার লম্বা একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, ‘স্ল্যাব ট্র্যাক সিস্টেম’ নামক বিশেষ রেললাইন দিয়েই ছুটবে বুলেট ট্রেন। এই ট্রেনের মাধ্যমে আমদাবাদ থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget