এক্সপ্লোর

‘ইন্ডিয়া’ বাদ দিয়ে দেশের নাম হোক ‘ভারত’, কাল পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে

১৯৪৮ সালে তত্কালীন খসড়া সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদের ওপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিতর্কের উল্লেখ করে পিটিশনেব বলা হয়েছে, সেই সময়ও দেশের নাম ভারত বা হিন্দুস্তান করার পক্ষে জোরদার দাবি ছিল।

নয়াদিল্লি: দেশের নাম হোক ইন্ডিয়া নয়, ‘ভারত’। সংবিধান সংশোধন করে সরকারি ভাবে দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ফের ‘ভারত’ বলে ঘোষণা করতে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন পেশ হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার তার শুনানি। পুরানো নামে ফিরে গেলে দেশের নাগরিকরা ঔপনিবেশক অতীতের গ্লানি কাটিয়ে নিজেদের জাতীয় পরিচয়ে গর্ব বোধ করতে পারবেন বলে পিটিশনে সওয়াল করা হয়েছে। পিটিশনার বলেছেন, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে তাল রেখে যখন দেশের নানা শহরের নাম বদলানো হচ্ছে, তখন আসল, প্রকৃত নামে দেশকে স্বীকৃতি দেওয়ার উপযুক্ত সময় এটাই। সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ সংশোধনের উদ্দেশ্যই ছিল দেশবাসী যাতে ঔপনিবেশিক অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে, তা সুনিশ্চিত করা। ইংরাজি নামটা বাদ দেওয়া প্রতীকী হলেও আমাদের জাতীয় পরিচয় সম্পর্কে শ্রদ্ধাবোধ, গর্ব তৈরি হবে আগামী প্রজন্মের মধ্যে। কার্যত, ইন্ডিয়া নামটা বাদ দিয়ে ভারত করা হলে আমাদের পূর্বসূরীরা যে কঠিন লড়াইয়ের পথে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, তার প্রতি সুবিচার হবে। শুক্রবার প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে শুনানির জন্য নথিভুক্ত করা হয় পিটিশনটি। কিন্তু তিনি না থাকায় বাদ দেওয়া হয়। ফের কাল তাঁর বেঞ্চেই শুনানি হওয়ার কথা। ১৯৪৮ সালে তত্কালীন খসড়া সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদের ওপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিতর্কের উল্লেখ করে পিটিশনেব বলা হয়েছে, সেই সময়ও দেশের নাম ভারত বা হিন্দুস্তান করার পক্ষে জোরদার দাবি ছিল। পিটিশনে আরও বলা হয়েছে, ভারত বা হিন্দুস্তানের বদলে ইন্ডিয়া নামটি ব্য়বহার করে কেন্দ্রের সরকার দাসত্বের প্রতীক ত্য়াগ করতে ব্যর্থ হয়েছে বলেই আদালতে আবেদন করতে হয়েছে। বিদেশি শাসনের শৃঙ্খল থেকে কঠিন লড়াইয়ে জয় করা স্বাধীনতার উত্তরাধিকারী হিসাবে পরিচিতি, সত্ত্বা হারানোটা যন্ত্রণার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget