এক্সপ্লোর

২৬/১১ -র হামলার ক্ষত কোনওদিন ভুলবে না,নতুন নীতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে ভারত, বললেন মোদি

’আজকের দিনটা দেশের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত। বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হামলার ক্ষত ভারত কোনওদিনও ভুলবে না। ভারত নতুন নীতি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। বৃহস্পতিবার সংবিধান দিবসে মুম্বইয়ের জঙ্গি হামলায় নিহত পুলিশকর্মী ও সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬/১১ সন্ত্রাসের পর এক যুগ পেরিয়ে গিয়েছে। কিন্ত সন্ত্রাসের ক্ষত এখনও যেন মুছে যায়নি। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন মোদি বলেন, ’’আজকের দিনটা দেশের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত। ২০০৮ সালে আজকের দিনে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে মুম্বইয়ে হামলা চালিয়েছিল। সেই হামলায় বহু ভারতীয়ের মৃত্যু হয়েছিল।অন্য দেশের মানুষজনও মারা গিয়েছিলেন। সেদিনের মুম্বই হামলায় যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।‘‘ ২০০৮ সালের ২৬ নভেম্বর জলপথে মু্ম্বইয়ে ঢোকে লস্কর-ই-তৈবার ১২ জন সদস্য। তাজ হোটেল, ওবেয়র হোটেল, লিওপোল্ড কাফে, নারিম্যান পয়েন্ট ও ছত্রপতি শিবাজি টার্মিনাস সেদিনের সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার সাক্ষী ছিল। ছয়জন আমেরিকান সহ মারা গিয়েছিলেন মোট ১৬৬ জন। আহত হয়েছিলেন তিনশোর বেশি। এদিন গুজরাতের কেভাদিয়া-য় সংবিধান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই সন্ত্রাস হামলার প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী।লোকসভার তরফে নর্মদা নদীর তীরে দুদিনের জন্য সংবিধান দিবস পালনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির নাম ’হারমোনিয়াস কোঅর্ডিনেশন বিটউইন লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি‘। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি জানিয়েছেন, কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে সমন্বয় ভারতের ঐতিহ্যের শিকড়কে আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget