এক্সপ্লোর

Abhishek Banerjee ED : আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক, কী জানালেন ?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আজ সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করবেন ইডি’র অফিসাররা। তারপর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার সমন জারি করা হতে পারে। 

নয়াদিল্লি : আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আসছেন না। 
ইডি (ED) আধিকারিকদের ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন অভিষেক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আজ সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করবেন ইডি’র অফিসাররা। তারপর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার সমন জারি করা হতে পারে। 

 ইডি-র সদর দফতরে তাঁকে ফের সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ
গতবছরের ৬ সেপ্টেম্বর ।  প্রথমবার, দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। গত সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে তাঁকে ফের সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট অভিযোগ করেন, ' কলকাতায় ফুল ফ্লেজেড অফিস আছে ED র। দিল্লিতে ডাকছে হ্যারাস করার জন্য। আগেরবার যখন ডেকেছিল, তখন ভবানীপুরে উপনির্বাচন। এখন আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন। গণতান্ত্রিক রীতিনীতি মেনে আসুন। বাংলার মানুষ আবার জবাব দেবে' 

আরও পড়ুন :

Narendra Modi Virtual Address : বিকেলে প্রধানমন্ত্রীর ভাষণ, মতুয়া ধর্ম মহামেলায় সাজো সাজো রব


প্রেক্ষাপট 
অভিষেকের সঙ্গে একই সুরে অভিযোগ আনেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ' যাঁরা বিজেপি করছে না, নাম লেখাচ্ছে না, তাদেরই ডাকা হচ্ছে। শুভেন্দুকে কেন গ্রেফতার করা হবে না?' 

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টচার্য বলেন, ' এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত। ইডির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।' 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব প্রসঙ্গে ইডি সূত্রে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের উত্তর মেলেনি।  ইডি সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গোয়েন্দারা যে তথ্য চেয়েছিলেন, সব পাওয়া যায়নি। তাই ফের তাঁকে তলব। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দিল্লি যাচ্ছেন না তিনি। এরপর আবার তাঁক ডেকে পাঠানো হতে পারে বলেই সূত্রের খবর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget