এক্সপ্লোর

Narendra Modi Virtual Address : বিকেলে প্রধানমন্ত্রীর ভাষণ, মতুয়া ধর্ম মহামেলায় সাজো সাজো রব

Matua Dharma Maha Mela : মতুয়া ধর্ম মহামেলায় আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। ঠাকুরনগর, চাঁদপাড়া, গাইঘাটা-সহ বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন

সমীরণ পাল, ঠাকুরনগর : মতুয়া ধর্ম (Matua) মহামেলায় আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ২৪ পরগনার শ্রীধাম ঠাকুরনগরের (thakur nagar) ঠাকুরবাড়িতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মহামেলার উদ্যোক্তা মতুয়া মহাসঙ্ঘ। চারিদিকে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। বিভিন্ন দিক থেকে যাতে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা যায়, তার ব্যবস্থা রাখা হচ্ছে। সকাল থেকেই সাজো সাজো রব । প্রধানমন্ত্রীর ভাষণ শোনা তো বটেই, মেলা দেখতেও ভিড় জমাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। ঠাকুরনগর, চাঁদপাড়া, গাইঘাটা-সহ বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। 

গত বছর ২৭ মার্চ, বঙ্গ বিধানসভার প্রথম দফা ভোটের দিন বাংলাদেশের ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার বারুণী মেলার সূচনার দিনে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের ব্যবস্থাও করা হচ্ছে উদ্যোক্তাদের তরফে ।

আরও পড়ুন : 

Mamata Banerjee At Darjeeling : ‘দিল্লির লাড্ডু খাবেন না, দার্জিলিঙের লাড্ডুই অনেক’

বারুণী মেলার আয়োজন
বেশ কয়েক বছর পর এবার একসঙ্গে বারুণী মেলার আয়োজন করা হচ্ছে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বারুণী মেলা। রাজনীতি ভুলে এবারে মতুয়াদের এক ছাতার তলায় আনতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সুব্রত ঠাকুর ও মমতাবালা ঠাকুর। ঠাকুরবাড়ির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল ও বিজেপি। 

বারুণী মেলার জন্য এবারই প্রথম আন্দামান থেকে আসছে জাহাজ। আসবেন ৩ হাজার মতুয়া ভক্ত। মতুয়াদের জন্য এই ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তরাখণ্ডের কাঠগোদাম, অসমের বঙ্গাইগাঁও, উত্তরবঙ্গ থেকে আসছে স্পেশাল ট্রেন।

সংঘাত ভুলে একসঙ্গে এগিয়েছে দুই শিবির
গত বছরও মেলার আয়োজন ঘিরে বিবাদে জড়ান বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার সংঘাত ভুলে একসঙ্গে এগিয়েছে দুই শিবির। 

কী এই বারুণী মেলা 
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মেলা। বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে হবে ঠাকুরনগরের কামনা সাগরে পুণ্যস্নান। মেলা চলবে একসপ্তাহ।

 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget