এক্সপ্লোর

Prashant Kishor: ' মার্কেটিং ম্যানেজার, দিদিরও খায়, মোদিরও খায়', PK প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ অধীরের

ভোটকুশলী প্রশান্ত কিশোর যে বিজেপির সাফল্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছেন, তা নিয়ে কেন চুপ? পাল্টা প্রশ্ন তুলেছে কংগ্রেস।


আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারী, নয়াদিল্লি : গোয়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )হুঙ্কার ছাড়ছেন খুব তাড়াতাড়ি বিজেপিকে ব্ল্যাক লিস্টেড করার! আর তাঁর দলের হয়ে গোয়ায় রাজনৈতিক কৌশল তৈরির চেষ্টা করছেন যে প্রশান্ত কিশোর (Prashant Kishor), সেই তিনিই গোয়ার মাটিতে দাঁড়িয়েই ভবিষ্যদ্বাণী করে বলছেন, বিজেপি এখানেই থাকবে!

আর কংগ্রেস প্রশ্ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রকাশ্যে বলছেন না, যে তিনি প্রশান্ত কিশোরের বক্তব্যের সঙ্গে সহমত নন? তাহলে কি এর মধ্যে কোনও গোপন রাজনৈতিক সমীকরণ আছে? 

লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, ' আপনার দলের মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর বলছে বিজেপি এখানে থাকবে। একদিন দুদিন নয়, কয়েক দশক। কে বলছেন? আপনার মেন্টর, আপনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর। আপনি তাঁকে সংবাদমাধ্যমে বলাচ্ছেন বিজেপি থাকবে। কই আপনি তো বিরোধিতা করেননি একবারও? আপনি তার বিরোধিতা করছেন না কেন দিদিভাই?' 

অন্যদের সুযোগ দিয়েছেন। একবার তৃণমূলকেও সুযোগ দিন। শুক্রবার গোয়াবাসীর কাছে এই আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ও বিজেপিকে একবন্ধনীতে ফেলে আক্রমণও শানান তৃণমূল নেত্রী। জবাবে অধীর চৌধুরী বলেন, ' আপনার ওপর সুপারি আছে। বিজেপি আপনাকে সুপারি দিয়েছে প্রশান্ত কিশোরের মাধ্যমে। যে কংগ্রেসকে দুর্বল করে হবে, নইলে বিজেপি শক্তিশালী হবে না' 

বৃহস্পতিবার বিজেপির উজ্জ্বল ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি রাহুল গাঁধীরও সমালোচনা করেন প্রশান্ত কিশোর। আর এরমধ্যেও বিজেপি-তৃণমূলের খেলা দেখছে কংগ্রেস। পিকে-কে আক্রমণ করে  অধীর চৌধুরী বলেন, ' ২০১৪-তে মোদির খেয়ে প্রশান্ত কিশোর স্লোগান তৈরি করল - আচ্ছে দিন আনেওয়ালা হ্যায়, এই প্রশান্ত কিশোর আপনার জন্য স্লোগান তৈরি করল - দুয়ারে সরকার, আপনার মার্কেটিং ম্যানেজার দিদিরও খায়, মোদিরও খায়'

কলকাতা থেকে পানাজির দূরত্ব প্রায় ২২০০ কিলোমিটার। আর গোয়াতে পা রেখে আবেগ দিয়ে গোয়াবাসীর মন জয় করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গোয়া থেকে কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে গোয়া যাচ্ছেন রাহুল গাঁধী।

 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget