এক্সপ্লোর

Afghanistan : আফগানিস্তান থেকে আজ দেশে ফিরলেন ১৪৬ জন, তালিবান-নৃশংসতার প্রমাণ এবার পাননি, বললেন কাবুলের বাঙালি অধ্যাপক

সোমবার কাতার এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার বিমানে দেশে ফেরেন ১৪৬ জন।

নয়াদিল্লি : আফগানিস্তান থেকে আজ দেশে ফিরলেন ১৪৬ জন ভারতীয়। এখনও আটকে রয়েছেন অনেকে। সোমবার কাতার এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার বিমানে দেশে ফেরেন ১৪৬ জন। কাতারের সহযোগিতায় কাবুল থেকে তাঁদের প্রথমে দোহায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরানো হয় ভারতে। এদের মধ্যে রয়েছেন কাবুলের মার্কিন দূতাবাসের দুই কর্মী।

রবিবারই  ৮৭ জন ভারতীয় প্রথমে কাবুল থেকে তাজিকিস্তান হয়ে দেশে ফেরেন। বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। রবিবারই বিদেশপন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানান, "আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে! AI 1956 বিমানে ৮৭ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। এর মধ্যে ২ জন নেপালি নাগরিকেও সেখান থেকে সরিয়ে নিয়ে আসা গিয়েছে। "

এর পাশাপাশি, কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার বিমান। এদের মধ্যে ১০৭ জন ভারতীয়। এই বিমানেই ভারতে পৌঁছন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। 

রবিবার সকালে সবমিলিয়ে এয়ারলিফট করে মৃত্যুপুরী থেকে দেশে ফিরিয়ে আনা হয় কয়েক শো ভারতীয়কে। তাঁদের মধ্যে রয়েছেন, কার্শিংঙের বাসিন্দা শেখর গুরুং। আফগানিস্তানে কোরিয়ার দূতাবাসে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। রবিবার সকালে, কাবুল থেকে দিল্লি ফিরেছেন তিনি। কাবুলে আটকে থাকার পর, রবিবার রাতে দেশে ফিরেছেন নিমতার তমাল ভট্টাচার্যও। মৃত্যুপুরী আফগানিস্তান থেকে রবিবারই দেশে ফিরেছেন সর্বজিৎ মুখোপাধ্যায়। লেক ভিউ রোডের বাসিন্দা সর্বজিৎ কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। বাঙালি অধ্যাপকের দাবি, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সকলের মনেই ভয় কাজ করছে। তালিবান-নৃশংসতার প্রমাণ এবার অন্তত তাঁরা পাননি। তাঁর বিশ্ববিদ্যালয়ে আজ অনলাইন পরীক্ষা চলছে বলে জানান কাবুলের বাঙালি অধ্যাপক। পরিস্থিতি স্বাভাবিক ফের আফগানিস্তানে ফিরতে চান, জানিয়েছেন সর্বজিৎ।

 

সর্বজিৎ-তমাল-শেখররা ফিরেছেন। কিন্তু বহু ভারতীয়ই এখনও আফগানিস্তানে আটকে! আবার, এমন অনেকে আছেন, যাঁদের কাবুল থেকে বেরিয়ে আসতে পারলেও, এখনও দেশেই ফিরতে পারেননি। এখনও যাঁরা দেশে ফিরতে পারেননি, তাঁদের অনেকেই পড়েছেন পাসপোর্টের সমস্যায়। অভিযোগ, কাজে যোগ দেওয়ার সময় তাঁদের পাসপোর্ট নিয়ে নেয় নিয়োগকারী সংস্থা। কাবুলের পতনের পরে পাসপোর্ট ফেরত পাননি অনেকেই। ফলে আফগানিস্তান থেকে বেরোতে পারলেও, পাসপোর্ট সঙ্কটের জেরে ভিনদেশেই আটকে থাকতে হচ্ছে অনেককে।




 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget