এক্সপ্লোর

Ajit Singh Death: কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত আরএলডি প্রধান অজিত সিংহ, শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর চিকিৎসা চলছিল গুরগাঁওয়ের একটি হাসপাতালে

নয়াদিল্লি: করোনা কেড়ে নিল আরেক রাজনীতিবিদের প্রাণ। এবার প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান চৌধুরি অজিত সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। সম্প্রতি করোনা পজিটিভ হন। চিকিৎসা চলছিল গুরগাঁওয়ের একটি হাসপাতালে। 

অজিত সিংহের ছেলে তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরি ট্যুইটারে বাবার মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, গতকাল থেকেই অজিত সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার তিনি মারা যান। গত ২০ তারিখ অজিত সিংহের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। 

পরে, প্রয়াত নেতার ব্যক্তিগত সচিব জানান, এদিন ভোর ৬টা ২০ নাগাদ মারা যান অজিত সিংহ। গত কয়েকদিন ধরে তিনি আইসিইউ-তে ছিলেন। রাখা হয়েছিলে ভেন্টিলেশন। 

খড়্গপুর আইআইটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী অজিত সিংহ ১৯৮৬ সালে প্রথমবার রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন। 

অজিত সিংহের বাবা চৌধুরি চরণ সিংহ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সাতবারের লোকসভা সাংসদ অজিত সিংহ মধ্যপ্রদেশের বাঘপট থেকে নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীও ছিলেন।

উত্তরপ্রদেশের জনপ্রিয় নেতা ছিলেন চৌধুরি অজিত সিংহ। জাট-অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশে তাঁর দল আরএলডি-র ভাল প্রভাব রয়েছে। 

অজিত সিংহের প্রয়াণে অনেকেই শোকবার্তা পাঠিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, অজিত সিংহের প্রয়াণে দুঃখ হচ্ছে। তিনি কৃষকদের স্বার্থরক্ষায় সক্রিয় ছিলেন। জনপ্রতিনিধি ও মন্ত্রী হিসেবেও তিনি নিজস্ব একটা জায়গা তৈরি করেছিলেন। তাঁর পরিবারকে সমবেদনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি তাঁর জীবন কৃষকদের জন্য নিবেদিত করেছিলেন। 

কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বলেন, অজিত সিংহের অসময়ে মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবারকে আমার সমবেদনা। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লেখেন, অজিত সিংহ জনসেবা করেছন।  জমি ও কৃষকদের জন্য লড়াই করেছেন। 

রাজনৈতিক জীবনের গোড়ায় কংগ্রেস ও লোকদলের বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন অজিত সিংহ। বিজেপি ও সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেন। 

যদিও, সমালোচকরা তাঁকে মরশুমি বন্ধু ও সুবিধাবাদী আখ্যা দিয়েছিল। তাদের মতে, জয় নিশ্চিত করতে জোট পাল্টাতেন অজিত।

ভিপি সিংহের জমানায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন অজিত সিংহ। পরে, পিভি নরসিংহ রাও সরকারেও যোগ দেন। খাদ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু, ১৯৯৬ সালে কংগ্রেস থেকে ইস্তফা দেন।

গঠন করেন রাষ্ট্রীয় লোক দলের। ২০০১ সালে অটলবিহারী বাজপেয়ীর সরকারে যোগ দেন। কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ২০০৩ সাল পর্যন্ত তিনি এনডিএ জোটে ছিলেন।

পরে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে ইউপিএ-তে যোগ দেন তিনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget