এক্সপ্লোর

Amit Shah Attacks WB: অনুপ্রবেশ রুখতে সহযোগিতা করছে না তৃণমূল! অসম থেকে তোপ শাহের

Amit Shah on Infiltration: সম্প্রতি বাংলায় দু'দিনের সফরে এসেও অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা যায় শাহকে। 

গুয়াহাটি: অনুপ্রবেশ রুখতে বাংলার তৃণমূল (TMC) সরকার কোনও সহযোগিতা করছে না। মঙ্গলবার অসমের বিজেপি সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠানে এই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে, অনুপ্রবেশ (Infiltration) রুখতে অসমের (Assam)বিজেপি সরকারের প্রশংসা করেন তিনি। এর পাশাপাশি, অনুপ্রবেশ রুখতে বাংলায় কোনও সমর্থন পাওয়া যায় না বলেও দাবি করেন তিনি।

অসম থেকে বাংলাকে নিশানা শাহের

সম্প্রতি বাংলায় দু'দিনের সফরে এসেও অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা যায় শাহকে। রাজ্যে বিজেপি নেতাদের মুখে যখন কথা কথায়৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারির কথা শোনা যাচ্ছে, সেই সময় হিঙ্গলগঞ্জে বিএসএফ-এর অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ। বলেন, "অনুপ্রবেশ এবং চোরাচালান স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা মুশকিল। সেই সাহায্যও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এমন রাজনৈতিক পরিস্থিতি দ্রুত এখানে তৈরি হবে। জনতার এমন চাপ তৈরি হবে যে, সাহায্য করতেই হবে।"

এর পাল্টা শাহকে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অমিত শাহ আগুন নিয়ে খেলবেন না। বিএসএফকে রাজ্যের এক্তিয়ারের মধ্যে অনুপ্রবেশ করতে বলবেন না। প্ররোচনা দেওয়া বন্ধ করুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাজ গরু পাচার, কয়লা পাচার বন্ধ করা। ইডি, সিবিআই, আইটিকে বাড়িতে বসে কাজে লাগানোর বাইরেও কোনও কাজ করুন।"

আরও পড়ুন: Babul Supriyo: অবশেষে কাটল জট, ডেপুটি স্পিকারের পৌরহিত্যে বুধবার শপথ বাবুলের

তবে শাহের মন্তব্য রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই কিছু প্রশ্ন উস্কে দেয়। রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে বলতে কী বোঝাতে চাইলেন শাহ, তা জানতে কৌতুহলী অনেকেই। কারণ এর আগে বিএসএফ-এর এক্তিয়ার বাড়িয়ে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছিল কেন্দ্র। গত বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। তাতে ২০০ আসনের টার্গেট নিয়ে নামলেও দুই অঙ্ক পেরোতে পারেনি বিজেপি। বরং আগের চেয়ে ক্ষমতা বাড়িয়ে, ২০০-র বেশি আসনে জয়ী হয়েছে তৃণমূল। সেই প্রেক্ষাপটে অমিত শাহর মন্তব্যকে যদিও স্রেফ হাততালি কুড়োনোর চেষ্টা হিসেবেই দাবি করছে তৃণমূল। 

বাংলায় এসেও মমতা সরকারকে নিশানা করেন সম্প্রতি

অনুপ্রবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার কথাও সম্প্রতি জানিয়ে যান শাহ। করোনা পরিস্থিতি কাটলেই কাজ শুরু করবেন বলে জানান। শাহকে বলতে শোনা যায়, "সিএএ চালু করা হবে না বলে গুজব রটাচ্ছে তৃণমূল। আজ স্পষ্ট বলে যাচ্ছি আমি, করোনার ঢেউ থিতিয়ে এলেই সিএএ কার্যকর করতে শুরু করবে সরকার। মমতাদি আপনি কি চান অনুপ্রবেশ চলুক? শরণার্থীরা নাগরিকত্ব না পান? কান খুলে শুনে নিন তৃণমূলীরা, সিএএ বাস্তবিক ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।" যাঁদের নাগরিক বলে মানছে কেন্দ্র, তাঁরা নাগরিক না হলে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন কী ভাবে, এমন পাল্টা প্রশ্ন তোলেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget