এক্সপ্লোর

AR Rahman Update: 'তামিল ভাষায় নিহিত অস্তিত্বের শিকড়', রহমানের টুইট নিয়ে চর্চা, নিশানায় কি কেন্দ্রের হিন্দি প্রীতি!

AR Rahman Update: আগেও হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতায় মুখ খুলেছেন রহমান।

কলকাতা: বিভিন্ন ভাষাভাষির মানুষের উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে (Hindi Imposition) বিদ্ধ কেন্দ্র। তা নিয়ে বিতর্কের মধ্যেই এ বার আলোচনায় উঠে এলেন অস্কারজয়ী সুরকার তথা সঙ্গীতশিল্পী এআর রহমান (AR Rahman)। সোশ্যাল মিডিয়ায় তামিল ভাষার প্রতি নিজের ভালবাসার ব্যক্ত করেছেন তিনি। আর তা নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে।

তামিল পরিচিতির পক্ষে সওয়াল রহমানের!

শুক্রবার নিজদের টুইটার হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করেন রহমান। তাতে রক্তবর্ণ লাল ক্যানভাসে লালপাড় সাদা শাড়ি পরিহিত এক নারীর অলঙ্করণ ফুটিয়ে তোলা হয়েছে। তামিলনাড়ুর আঞ্চলিক সংস্কৃতিতে ওই নারীমূর্তি ‘তামিলানাঙ্গু’ অর্থাৎ ‘তামিল দেবী’ হিসেবে বর্ণিত রয়েছে। ‘তামিলানাঙ্গু’ শব্দটি আবার ‘তামিল তাই ভথু’ গানটির অংশ, যা কি না আসলে তামিলনাড়ুর ‘জাতীয় গান’ হিসেবে গৃহীত। মনোন্মনিয়ম সুন্দরম পিল্লাই ওই গানটির রচয়িতা এবং এমএস বিশ্বনাথন সুরকার।

তামিলনাড়ুর আঞ্চলিক পরিচিতির প্রতীক ওই নারীমূর্তি। তাই রহমানের টুইট ঘিরে জল্পনা শুরু হতে সময় লাগেনি। তার আরও একটি কারণ হল, ছবিতে তামিল ভাষায় লেখা একটি উদ্ধৃতি, বাংলায় যার তর্জমা করেল দাঁড়ায়, ‘ভালবাসার তামিলই আমাদের অস্তিত্বের শিকড়।’ একবিংশ শতকের প্রখ্যাত তামিল কবি ভারতীদাসনের ‘তামিলিয়ক্কম’ কবিতার ছত্র সেটি। ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ওই পোস্টটি করেন রহমান।তাতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

আরও পড়ুন: Supreme Court on FCRA: সুপ্রিম কোর্টে স্বস্তি কেন্দ্রের, জাতীয় স্বার্থেই বিদেশি অনুদানে লাগাম, জানাল আদালত

হিন্দি ভাষার প্রয়োগ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, সেই সময় রহমানের এই টুইটকে প্রতিবাদের ভাষা হিসেবেই গ্রহণ করছেন অনেকে। নিজের আঞ্চলিক পরিচিতির পক্ষে সওয়াল করায় তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বহু মানুষ। আবার হিন্দি ছবিতে কাজ করে পরিচিতির শিখরে পৌঁছনো রহমানকে ‘ভণ্ড’ বলে কটাক্ষও করতে পিছপা হননি অনেকে। তবে ওই পোস্টের পর এ নিয়ে কোনও রকম কৈফেয়ত দিতে দেখা বা শোনা যায়নি রহমানকে।

হিন্দি চাপিয়ে দেওয়া বিতর্কের মধ্যেই টুইট রহমানের

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হিন্দি ভাষার গুরুত্ববৃদ্ধির কথা বলতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। সংসদের ভাষা কমিটির ৩৭তম বৈঠকে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সরকারি ভাষা হিন্দিতে সরকার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে হিন্দি ভাষার গুরুত্ব বাড়বে। অমিতের কথায়, “দেশের ঐক্য এবং সংহতিতে সরকারি ভাষাকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। রাজ্যের বিভিন্ন ভাষাভাষির মানুষ সরকারি ভাষায় কথা হলতে শুরু করলেই হিন্দি দেশের ভাষা হয়ে উঠবে।”

প্রায় সঙ্গে সঙ্গেই অমিতের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার ভারতের বহুত্ববাদী পরিচিতি নষ্ট করার চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এতে দেশের ঐক্য আহত হচ্ছে বলেও অভিযোগ করেন।

অমিতের সেই মন্তব্যের বিরোধিতা করতেই রহমান এই টুইট করেছেন কি না, স্পষ্ট নয়। তবে ২০১৯ সালে প্রত্যেক রাজ্যে হিন্দি-সহ তিনটি ভাষা বাধ্যতামূলক করার প্রসঙ্গ উঠলেও তামিল স্বতন্ত্রতার কথা উঠে এসেছিল তাঁর মুখে। দেশের সমস্ত স্কুলে হিন্দি শেখানো বাধ্যতামূলক করার কথা উঠলেও, রহমান জানিয়ে দেন, তামিলনাড়ুতে হিন্দি বাধ্যতামূলক নয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget