এক্সপ্লোর

Naihati By Election 2024 : 'কত হিম্মত আছে দেখি, আমি দাঁড়িয়ে আছি', বুথ থেকে 'এজেন্ট বের করে দেওয়ার পর' রুখে দাঁড়ালেন BJP প্রার্থী

জেটিয়া হাইস্কুলে ৭৯ নম্বর বুথের বাইরে বিজেপির পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করেছে বিজেপি।

 

আবির দত্ত, কলকাতা :  বুধবার রাজ্য়ের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন পর্ব শুরু হয়েছে। ভোটগ্রহণ চলছে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, এই ৬ আসনে। সবকয়টি ক্ষেত্রেই বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় আসনগুলি খালি হওয়ার দরুণ উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রগুলির মধ্যে একমাত্র মাদারিহাটই ছিল বিজেপির দখলে, বাকি সবকয়টি কেন্দ্রই রাজ্যের শাসকদলের দখলে।

ভোটগ্রহণের দিন সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার নৈহাটি। এখানকার জেটিয়া হাইস্কুলে ৭৯ নম্বর বুথের বাইরে বিজেপির পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করেছে বিজেপি। এখানে গেরুয়া শিবিরের প্রার্থী রূপক মিত্র। বিজেপি প্রার্থী বলেন, তৃণমূলের লোকেরা শুভেন্দু অধিকারী , সুকান্ত মজুমদারদের ছবি দেখলেই ভয় পায়, রাতে ঘুম হয় না। তাই পোস্টার ছিঁড়ে দেয়। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের রিপোর্ট অনুযায়ী, বুথের ১০০ মিটারের মধ্যে লাগানো পতাকা-ফেস্টুন বিজেপি কর্মীরাই সরিয়ে নেন।  

বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে।  গেরুয়া শিবিরের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও সেখানে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রার্থীর অভিযোগ, বুথের বাইরে তো বাহিনী, বুথের ভেতরে তৃণমূল বসতে না দিলে কী করবে ! 

বুধবার ভোট শুরুর আগেই নৈহাটির মালঞ্চ হাইস্কুলের ৬৩ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির এজেন্টকে বসতে দিতে বাধা দেয় শাসকদলের এজেন্টরা, অভিযোগ বিজেপি প্রার্থীর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে  বিজেপি প্রার্থী রূপক মিত্র নিজে গিয়ে এজেন্টকে বুথে বসান। বিজেপি প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করে আপত্তি জানান তৃণমূল কর্মীরা। এই নিয়ে ফের বুথের বাইরে উত্তেজনা ছড়ায়। 

অন্যদিকে, এদিন জেটিয়ার চারাপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২৪ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে। মোবাইল ফোন নিয়ে বুথে ঢুকেছেন তৃণমূল কর্মী, অভিযোগ করেন বিজেপি প্রার্থী। এই নিয়ে আপত্তি করে, বিজেপি প্রার্থী বলেন ' নিরপেক্ষভাবে ভোট করান, না হলে আদালতে যাব'। প্রিসাইডিং অফিসারকে কার্যত হুঁশিয়ারি দেন নৈহাটির বিজেপি প্রার্থী।   

 

 

আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget