এক্সপ্লোর

Saltlake Accident:পিছনে থেকে সজোরে ধাক্কা বাসের, তিন হাসপাতাল ঘুরতে হয় ছেলেকে নিয়ে ! সল্টলেকে পড়ুয়ার মৃত্যুতে ডুকরে উঠলেন মা

Kolkata News: এদিন সল্টলেক ২ নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটে।

কলকাতা: মায়ের সঙ্গে স্কুটারে করে স্কুল থেকে ফেরার সময় বাসের ধাক্কা। তাতেই প্রাণ গেল একরত্তির। বেহালা, বাঁশদ্রোণী, পাইকপাড়ার পর এবার ঘটনা সল্টলেকে। শহরে ফের বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া, আহত আরও এক শিশু। চোখের সামনে সন্তানের এহেন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না মা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডুকরে উঠছেন বারবার। 

এদিন সল্টলেক ২ নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটে। রেষারেষি চলাকালীন পিছন থেকে এসে স্কুটারে ধাক্কা মারে বাস। তাতেই মৃত্যু পড়ুয়ার। এদিন সকাল সাড়ে ১১টা সল্টলেক থেকে বেরনোর জন্য ২ নম্বর গেটের দিকে স্কুটি করে আসছিলেন নূরজাহান পাইক। স্কুটির পিছনে বসেছিল তাঁর ছেলে কেষ্টপুর বৈষ্ণোদেবী অ্য়াকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুষ পাইক। সামনে ছিল তাঁর ননদের মেয়ে জান্নাত খাতুন। অভিযোগ, 215A রুটের বাস পিছন থেকে ধাক্কা মারে। মাথায় আঘাত লাগে আয়ুষের। প্রথমে নর্থ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্য়ু হয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রের। 

ঠিক কী ঘটেছিল এদিন? কী অভিযোগ? 

নূরজাহান জানান, "তিনটে হাসপাতাল। নর্থ সিটি গেছিলাম। ওরা নিল। চাইল্ড হাসপাতাল না, যা হোক করে প্রেসার মাপল, অক্সিজেন দিল। মাথা ফেটে গেছিল ব্যান্ডেজ করল। বলল পার্কস্ট্রিটে চাইল্ড হাসপাতালে ICU-তে নিয়ে যেতে হবে। ছেলের খিঁচ ধরছিল। শিশু হাসপাতালে তারপর গেছি। বললাম বাচ্চার অবস্থা খারাপ। এক মহিলা ডাক্তার ছিল। বলছে আমাদের এই নেই, ওই নেই। আমাদের হবে না। আর দেখলই না। ওখানেই দম ছেড়ে দিয়েছে। বলছে NRS-এ নিয়ে যাও। বাচ্চা আমার একভাবেই তাকিয়ে রয়েছে। আর নিঃশ্বাস ফেলছে না।  পাশে বেলেঘাটার হাসপাতাল আছে। ওখানে গেছি। সঙ্গে সঙ্গে ভর্তি নিল। বড় ডাক্তার দেখে বলল বাচ্চা ১০-১৫ মিনিট আগে মারা গিয়েছে। আমি আগে ছিলাম। বাস পিছনে ছিল। বলতে পারছি না। হুট করে পিছন দিক থেকে আমার বাচ্চাকে মেরে দিল।'' 

এদিকে প্রাণের বিনিময়ে ফিরল হুঁশ। দুর্ঘটনা এড়াতে ও বেপরোয়া গতিতে যান নিয়ন্ত্রণে পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৪ নভেম্বর বিকেল ৫টায় সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে  বৈঠকের ডাক। বাস, ট্রাক অ্যাসোসিয়েশনের ও অটো ইউনিয়নের সঙ্গে বৈঠক।  উপস্থিত থাকবেন পরিবহণমন্ত্রী,পুরমন্ত্রী। থাকবেন কলকাতা পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন:  Manoj Mitra Demise: বাগান শূন্য করে না ফেরার দেশে বাঞ্ছারাম, গান স্যালুটে মনোজ মিত্রকে শেষ বিদায়

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget