এক্সপ্লোর

Assam Flood Situation: ২৪ ঘণ্টায় মৃত্যু তিন শিশুর, জলের তোড়ে ভেসে গেলেন তিন পুলিশকর্মী, অসমের বন্যায় মৃত ৭১ জন

Assam Flood: রবিবার রাতে মধ্য অসমের নগাঁও জেলায় বন্য়ার জলে ভেসে গিয়েছেন তিন পুলিশকর্মী (Assam Waterlogged)। কামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

গুয়াহাটি: পরিস্থিতি উন্নতির লক্ষণ নেই। বরং অসমে বন্যা (Assam Flood Situation) পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় তিন শিশু-সহ আরও ন’জনের মৃত্যু হয়েছে সেখানে। তাতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ন’জনের মধ্যে বন্যায় মৃত্য়ু হয়েছে ছ’জনের। বাকি তিন জন মারা গিয়েছেন ধসে চাপা পড়ে। ধসের তিনটি ঘটনাই ঘটেছে কাছার জেলায় (Assam Landslide)। 

বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর অসমে

শুধু তাই নয়, রবিবার রাতে মধ্য অসমের নগাঁও জেলায় বন্য়ার জলে ভেসে গিয়েছেন তিন পুলিশকর্মী (Assam Waterlogged)। কামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মামলার তদন্তে কামপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওই এলাকায় গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু অফিসার নিজে এবং বাকি দুই পুলিশকর্মীই বন্যার জলের তোড়ে ভেসে যান। তাঁদের মধ্যে এক কনস্টেবলের দেহ উদ্ধার হয়েছে। অফিসার ইনচার্জ এবং আরও এক জন এখনও নিখোঁজ। নিখোঁজ অফিসার ইনচার্জের নাম রাজীব বরদোলোই। নিখোঁজ পুলিশ কর্মীর নাম সমুজ্জল কাকাটি। সবমিলিয়ে বন্যা পরিস্থিতিতে এখনও পর্যন্ত অসমে আট জনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলেছে। 

আরও পড়ুন: Agnipath Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ২৪ ঘণ্টার ভারত বন‍ধের ডাক

রবিবার সন্ধেয় হাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী, অসমের বন্যায় এখনও পর্যন্ত ৪২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কাছার, বরপেটা, দু’ জায়গাতেই দু’জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। বাজালি, কামরুপ থেকে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশের দল। 

লাগাতার ভারী বৃষ্টিতে অসম-সহ উত্তর-পূর্বের ত্রিপুরা, মেঘালয়, অরুণাচলপ্রদেশের মতো রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র, বেকি, মানস, পাগলাডিয়া, পুঠিমারি, কপিলি, জিয়া-ভরালি নদীর জলস্তর বিপদসীমার উপরে রয়েছে। অসমের বাজালি, বকসা, বিশ্বনাথ, বনগাইগাঁও, কাছার, দারং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরুপ, সাউথ সালমারা, তমুলপুর, তিনসুকিয়া, উদরগুড়ি-সহ ৩৩টি জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। 

জায়গায় জায়গায় ধস

শনিবার রাতেও কাছারে ধসে চাপা পড়ে মৃত্যু হয় দু’জনের। বডা়খাই চা বাগান এলাকায় মাটির একটি বড় অংশ পাহাড় থেকে খসে পড়ে বলে জানা গিয়েছে। সমতলে একটি বাড়ির উপর গিয়ে পড়ে সেটি। সেখান থেকেই দু’জনের দেহ উদ্ধার হয়। 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget