এক্সপ্লোর

Agnipath Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ২৪ ঘণ্টার ভারত বন‍ধের ডাক

Agnipath Scheme Protest: সোশাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ ভারত বন‍্‍ধের ডাক। ২৪ ঘণ্টার ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন।

কলকাতা: সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সোশাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন। 

সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ২৪ ঘণ্টার ভারত বন‍্‍ধের ডাক। সোশাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ ভারত বন‍্‍ধের ডাক। ২৪ ঘণ্টার ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন। বিহারের ১৭টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভের আশঙ্কায় বিহারে আজ বন্ধ ট্রেন চলাচল। ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে হোয়াটসঅ্যাপগুলি গ্রুপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রকল্প ‘অগ্নিপথের’ প্রতিবাদে অগ্নিগর্ভ বিভিন্ন রাজ্য। বাংলায় সে অর্থে হিংসাত্মক ঘটনা না ঘটলেও, রবিবার বিভিন্ন জায়গায় চলেছে প্রতিবাদ বিক্ষোভ। হুগলির শ্রীরামপুর স্টেশনের কাছে, জিটি রোডের উপর লেভেল ক্রসিংয়ে অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। আধ ঘণ্টা ব্যাহত হয় রেল পরিষেবা। 

বিভিন্ন রাজ্যে লাগাতার তিন দিন আন্দোলন-বিক্ষোভের জেরে, রবিবারও পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূর পাল্লার ট্রেন বাতিল ছিল। রুট সংক্ষিপ্ত করা হয়েছে অনেক ট্রেনের। সোমবার দিনের বেলায় বিহারেও কোনও ট্রেন চলবে না।

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানো এবং বিভ্রান্তি তৈরির অভিযোগে এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের গ্রেফতারির খবর মিলেছে। তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট চেকেরও ব্যবস্থা করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তার পরই ভুয়ো খবরের উৎসস্থল হিসেবে চিহ্নিত করে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করা হল।

সেনায় নিয়োগের স্বল্পমেয়াদি প্রকল্প ‘অগ্নিপথ’ ঘিরে গত কয়েক দিন ধরে অশান্তি চলছে আসছে দেশের একাধিক রাজ্যে। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশদিল্লি, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আন্দোলন, বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। ট্রেনে আগুন ধরানো থেকে রাস্তা অবরোধ, ভাঙচুর, কিছুই বাদ যায়নি।

আরও পড়ুন: ৪২০০০ শূন্যপদ পূরণ, শীঘ্রই নিয়োগপত্র ১৫০০০ পদে, ঘোষণা স্টাফ সিলেকশন কমিশনের

সেরা শিরোনাম

Rahul on PM Modi : 'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
Rahul on PM Modi : 'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...

ভিডিও

CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget