এক্সপ্লোর

Assam Flood : প্রবল বন্যায় ডুবছে অসমের গ্রামের পর গ্রাম, মৃতের সংখ্যা ১০০ পার

Assam Flood Update : বন্যা বিধ্বস্ত অসম।মৃতের সংখ্যা ১০০ পার করেছে। শিলচরে দুর্গতদের কাছে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় খাবার।

গুয়াহাটি :  বন্যা বিধ্বস্ত অসম। ক্রমেই বাড়ছে সঙ্কট।  জলের তলায়  চলে গিয়েছে ৩৪টি জেলা। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উত্তরপূর্বের রাজ্য এখন প্রবল দুর্যোগের মুখোমুখি। 

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) অনুসারে, শহরের বেশ কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল তবে কিছু এলাকায় তা ঠিক করা হয়েছে।  আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (এপিডিসিএল) এর  মেরামতি কর্মীরা গুয়াহাটি থেকে শিলচরে পৌঁছাবেন।

মৃতের সংখ্যা ১০০ পার করেছে বলে খবর। জলের গ্রাসে বহু বাড়ি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আকাশপথে বন্যা কবলিত শিলচরের একাধিক এলাকা ঘুরে দেখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  তাঁর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, কাছাড়ের পুলিশ সুপার ও রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তারা। বিপর্যস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে শিলচরে দুর্গতদের কাছে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় খাবার, পানীয় জলের বোতল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বন্যায় ক্ষতি হয়েছে অসমের নগাঁও জেলার একাধিক অঞ্চলও। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে। বুধবার জেলার তেমনই এক ত্রাণ শিবির  ফুলাগুড়ি হাইস্কুল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দুর্গতদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনিও। 

অন্যদিকে, অসমে বন্যার হাহাকারের মধ্যেই গুয়াহাটির হোটেলে ঘাঁটি গেড়েছেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা। বিরোধীদের প্রশ্ন, বন্যার সঙ্কটের মধ্যে মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে কেন এত ব্যস্ত অসমের বিজেপি সরকার? এই ইস্যুতে গুয়াহাটির হোটেলের সামনে গতকাল বিক্ষোভও দেখায় তৃণমূল এবং কংগ্রেসের ছাত্র সংগঠন। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, অসমের মুখ্যমন্ত্রী বলছেন, বাইরে থেকে লোক অসমের হোটেলে এলে রেভিনিউ বাড়বে, সেই টাকায় বন্যা বিধ্বস্তক মানুষকে হেল্প করবেন, মজা হচ্ছে? সরকারের এত খারাপ দিন চলে এল যে হোটেলের রুম ভাড়া নিয়ে লোককে বাঁচাবেন? 
আরব সাগরের তীর থেকে মহারাষ্ট্র সরকারের ভরকেন্দ্র যেন সরে এসেছে ব্রহ্মপুত্রের তীরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
Prashant Kishor Victory: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget