এক্সপ্লোর

Rahul Gandhi : ভারত জোড়ো যাত্রায় "কোন সানস্ক্রিন ব্যবহার করছেন"? উত্তরে রাহুল যা বললেন

Rahul on Sunscreen : কংগ্রেস কর্মীদের কাছে রাহুল জানতে চান, সব ঠিকাক চলছে কি না ? বিশেষ করে তাঁদের স্বাস্থ্যের কথা জানতে চান

নয়া দিল্লি : চলছে 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)। প্রতিদিন ২০ কিলোমিটার করে হাঁটা। রোদের তাতও উৎসাহে ভাটা ফেলতে পারেনি কংগ্রেস কর্মীদের। পড়বে-ই বা কী করে ? তাঁদের উৎসাহ দিতে যে এগিয়ে আসছেন স্বয়ং রাহুল গাঁধী (Rahul Gandhi)। সারা দিনের ক্লান্তিকর হাঁটা শেষে একটু জিরিয়ে নেওয়ার সময়ে তাঁদের সঙ্গে গল্প-মজায় সামিল হচ্ছেন কংগ্রেস নেতা (Congress Leader)। সেরকমই মুহূর্তের ভিডিও দলের সোশাল মিডিয়া (Social Media) টিম আপলোড করেছে। যেখানে কংগ্রেস কর্মীদের সঙ্গে আড্ডায় মশগুল রাহুল। দলের সভাপতি নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় কর্ণাটকের এক জায়গায়। সেখানকারই একটি তাঁবুতে কংগ্রেস কর্মীদের সঙ্গে সন্ধের দিকে গল্পে মেতে উঠলেন রাহুল। যা "What's up, Yatris?" শিরোনামে এখন সোশাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে।

দলীয় কর্মীদের সঙ্গে আড্ডা রাহুলের-

কংগ্রেস কর্মীদের কাছে রাহুল জানতে চান, সব ঠিকাক চলছে কি না ? বিশেষ করে তাঁদের স্বাস্থ্যের কথা। বা মিছিলে সকলে হাঁটছেন কি না ? তাতে কংগ্রেস কর্মীরা সমবেতভাবে উত্তর দেন, "হ্যাঁ। একশো শতাংশ।"

এক যাত্রী তখন বলেন, "এতটা হাঁটলে প্রথম প্রথম একটু সমস্যা হয়। যেমন-ফোস্কা পড়া।" রাহুল জানতে চান, "প্রত্যেকেরই কি ফোস্কা পড়েছে?" সেখানে উপস্থিত একমাত্র মহিলা জানান, "আমার তো পড়েনি।" রাহুলও ফোস্কা পড়েনি বলে জানান।

কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা'-র ৩ হাজার ৫৭০ কিলোমিটারের মধ্যে গতকালই ১০০০ কিলোমিটার অতিক্রম হয়ে গেছে। এই কর্মসূচিতে রাহুলের ফিটনেস এবং মানুষের সঙ্গে তাঁর কথোপকথন সবথেকে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কোনও কোনও ভিডিওয় দলীয় কর্মীদের ব্যান্ডেজ পায়ে দেখা গেছে। কেউ কেউ এই পদযাত্রা চলাকালীন সেরা মুহূর্তের কথাও জানাচ্ছেন। তাঁদের মতে, "আমরা এত রকমের সংস্কৃতি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় থামছি এবং চা-বিক্রেতাদের সঙ্গে কথা বলছি। এত কিছু জানা যাচ্ছে ।"

কিন্তু, ২০ কিলোমিটারের বেশি কেন হাঁটা হচ্ছে না ? এই প্রশ্নের উত্তরে রাহুল জানান, যাতে গরমটা লেগে না যায়।

এই সময় এক যাত্রী রাহুলের কাছে জানতে চান, "সন্ধে সাড়ে ৭টা থেকে পরের দিন সকাল সাড়ে ৬টা পর্যন্ত হল্ট টাইমে তিনি কী করেন ?  রাহুল জানান, অল্প একটু শরীর চর্চা করি। পড়ি। মা-কে ফোন করি, উনি কী করছেন জানি। বোনকে ফোন করি এবং কিছু বন্ধুকে।

সেই সময় অল্পবয়সি এক মহিলা জানতে চান, "আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন।" উত্তরে রাহুল জানান, "আমি কোনও সানস্ক্রিন ব্যবহার করি না। যদিও মা কিছু পাঠিয়ে দিয়েছেন। কিন্তু, আমি তা ব্যবহার করছি না।"  

আরও পড়ুন ; 'এখন হিমাচল, গুজরাতে যান', রাহুলকে পরামর্শ কংগ্রেস সাংসদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget