এক্সপ্লোর

Nitish Kumar Resigns : "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল", মুখ্যমন্ত্রী-পদে ইস্তফা নীতীশের

Bihar Politics : মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, ধাক্কা খেল বিজেপি। বিহারে বিজেপির সঙ্গ ছাড়ল নীতীশের জেডিইউ

পটনা : বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল।" বিজেপি-সঙ্গ ছাড়ার পরেই সুর চড়ালেন নীতীশ। ইস্তফা দিয়েই রাবড়ী দেবীর বাসভবনে গেলেন নীতীশ কুমার। কংগ্রেসের সমর্থনে বিহারের মসনদে ফের লালু-নীতীশ জুটি ? এমনই জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে।

এর আগে ২০১৫-য় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন নীতীশ। এর পার হাত ধরেন রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের। জেডিইউ-আরজেডি ও কংগ্রেসের 'মহাগাঁটবন্ধন' ২০১৫-র বিধানসভা নির্বাচনের জয়লাভ করে। মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার এবং তাঁর ডেপুটি হন তেজস্বী যাদব। যদিও সেই জোট টেকেনি। ২০১৭-য় ফের জোট বাঁধে বিজেপি-জেডিইউ। ৫ বছর পর ফের ভাঙল জোট। এই পরিস্থিতিতে আজ পাটনায় নিজের বাসভবনে দলীয় সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করেন নীতীশ। বিরোধীদল আরজেডি-র ডাকে রাবড়ি দেবীর বাসভবনে বৈঠক বসেন কংগ্রেস ও বাম নেতারা। বিকেলে পাটনায় বৈঠকে বসছে বিজেপির কোর কমিটি।

আরও পড়ুন ; জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফের একজোট নীতীশ-তেজস্বী 

এদিকে সূত্রের খবর, এই পরিস্থিতিতে নীতীশ কুমার তেজস্বী যাদবকে বলেছেন, ২০১৭ সালে যা ঘটেছিল তা ভুলে যান। নতুন করে শুরু করা যাক।

বিহার বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়াল অবশ্য বলছেন, এনডিএ-র ব্যানারে আমরা ২০২০ সালে একসঙ্গে লড়াই করেছিলাম। জনাদেশ ছিল জেডিইউ ও বিজেপির দিকে। আমরা বেশি আসনে জিতেছিলাম। তা সত্ত্বেও, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু, আজ যা ঘটল তা বিহারের মানুষ ও বিজেপির সঙ্গে প্রতারণা। এই পরিস্থিতিতে নীতীশ কুমারকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। 

একনজরে বিহারের রাজনীতিতে নীতীশ-

রাজনৈতিক মহল বলছে, নীতীশ কুমার এমন একজন নেতা যাঁর রাজনীতিতে স্থায়ী কোনও বন্ধু বা শত্রু নেই। অতীতে ক্ষমতার জন্য নাটকীয়ভাবে শরিক বদল করেছেন। বিজেপির সঙ্গে মিলে বিহারে শাসন করাকালীনই তিনি এনডিএ-র সঙ্গে ছেড়েছিলেন। আরজেডি-র সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পরে আবার আরজেডি-কে ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন। তাদের আরও বক্তব্য, সেই সময় বিজেপি-র সঙ্গে ছেড়ে এবং আরজেডি-র সঙ্গে জোট বেঁধে বিহারে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন নীতীশ। জেডিইউ 'জুনিয়র পার্টনার' হওয়া সত্ত্বেও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তবে, ওয়াকিবহাল মহলের বক্তব্য, ঘন ঘন ইউ-টার্নের জন্য জনপ্রিয়তা কমেছে নীতীশের। ২০১৩ সালে বিহারে যে দাপট ছিল তাঁর, আজ ২০২২-এ এসে দাঁড়িয়ে সেই জায়গায় তিনি নেই। অন্যদিকে, বিহার রাজনীতিত বিরোধী নেতা হিসাবে নিজের বিশ্বাসযোগ্যতা অনকেটাই গড়ে তুলেছেন তেজস্বী যাদব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget