এক্সপ্লোর

Bihar Politics: অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

Bihar Politics: বিজেপি নীতীশের শপথের দিনটিকে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে পালন করছে। 

পাটনা : মহারাষ্ট্রের উলটপূরাণ বিহারে। অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার । বিজেপির হাত ছেড়ে কংগ্রেস, আরজেডি-কে সঙ্গে নিয়ে বিহারে মহাজোটের সরকার গড়লেন নীতীশ কুমার। আজ দুপুর ২টোয় অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। নীতীশের ডেপুটি হিসেবে শপথ নিলেন লালু-পুত্র তেজস্বী । 

মঙ্গলবার বিজেপির হাত ছাড়েন নীতীশ কুমার। ফলে বিহারে ক্ষমতায় আসার দু’বছরের মধ্যেই, ক্ষমতা হারায়  NDA। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই, রাবড়ি দেবীর সঙ্গে দেখা করেন নীতীশ কুমার । পাঁচ বছর পর আবার বিহারের শাসন-ভার মহাজোটের হাতে এল। তেজস্বী ও কংগ্রেসকে পাশে রেখেই নতুন মহাজোটের নেতা নির্বাচিত হন নীতীশ কুমার । 

মঙ্গলবারেই তেজস্বী-নীতীশ একসঙ্গে এক গাড়িতে রাজভবনে যান। সরকার গড়ার দাবি পেশ করেন। বিহার বিধানসভায় বৃহত্তম দল আরজেডির ৭৯ জন বিধায়কের সঙ্গে নীতীশ কুমারের দলের ৪৫ জন। কংগ্রেসের ১৯জন , বামেদের ১৬ জন , প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাজির দলের ৪ জন ও ১ জন নির্দল বিধায়ক মিলিয়ে  ১৬৪ জন বিধায়কের সমর্থনের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ কুমার।
বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার যেখানে ১২২, সেখানে তার চেয়ে অনেক বেশি সংখ্যা মহাজোটের পক্ষে। এই নীতীশ কুমারের শিবির বদল করার ফলেই, ক্ষমতায় আসার দু’বছরের মধ্যে বিহারে ক্ষমতা হারিয়েছিল আরজেডি-কংগ্রেস। এবার সেই নীতীশ কুমারই জোট ভেঙে দেওয়ায়, ফের দু’বছরের মধ্যে ক্ষমতাচ্যুত হল বিজেপির জোট সরকার। 

পাটনায় সাজো সাজো রব ছিল গতকাল থেকেই । এদিকে, বিজেপি নীতীশের শপথের দিনটিকে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে পালন করছে। 

                                                                                                                  

সেরা শিরোনাম

Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Delhi Protest : কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
Chirag Paswan : 'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'
'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'
Neha Bora : 'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার
'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget