এক্সপ্লোর

Political Donations: অতিমারিতে চাঁদা-অনুদানে ঘাটতি, আয় কমেছে বিজেপি-কংগ্রেসের, এখনও ধনীতম পদ্মই

BJP Congress Donation: বছরভর এমনিতে অনুদান, চাঁদা জমা হতেই থাকে রাজনৈতিক দলগুলির ঝুলিতে।

নয়াদিল্লি: অতিমারির প্রকোপে শুধু দেশের অর্থনীতিই নয়, বেসামাল রাজনৈতিক দলগুলির আয়ও। নির্বাচন কমিশনে জমা নথি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। দেশের দুই প্রধান রাজনৈতিক দল, বিজেপি (BJP) এবং কংগ্রেস  (Congress) জানিয়েছে, অতিমারিতে চাঁদা এবং অনুদান থেকে টাকার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে তাদের (Political Donation)। 

বিজেপি, কংগ্রেস, কার কত আয়

২০২০-'২১ অর্থবর্ষের আয়ব্যয়ের হিসেব সম্প্রতি নির্বাচন কমিশনে (Election Commission) জমা দিয়েছে দুই দল। তাতে বিজেপি জানিয়েছে, ব্য়ক্তিগত অনুদান, ইলেক্টোরাল বন্ড এবং চাঁদা-সহ ২০২০-'২১ সালে মোট ৪৭৭ কোটি ৫৪ লক্ষ টাকা পেয়েছে দল। ২০১৮-'১৯ সালে যা ছিল ৭৪২ কোটি টাকা। ২০১৯-'২০ সালে ৭৮৫ কোটি টাকা হাতে আসে। অর্থাৎ অনুদান এবং চাঁদা থেকে প্রাপ্ত টাকার পরিমাণ কমে গিয়েছে ৩৯ শতাংশ।

বিগত কয়েক বছর ধরে একটানা বিজেপি-র সামনে কোণঠাসা হতে হতে কার্যত হালে পানি পাচ্ছে না কংগ্রেস। ২০২০-'২১ সালে মাত্র ৭৪.৫ কোটি টাকা অনুদান পায় তারা. ২০১৮-'১৯ সালে ১৪৬ কোটি টাকা এবং ২০১৯-২০ সালে ১৩৯ কোটি টাকা হাতে আসে তাদের। কংগ্রেসের প্রাপ্ত টাকার পরিমণ কমেছে ৪৫ শতাংশ।

বছরভর এমনিতে অনুদান, চাঁদা জমা হতেই থাকে রাজনৈতিক দলগুলির ঝুলিতে। নির্বাচনী মরশুমে টাকার পরিমাণ বেড়ে যায় অনেকটাই। গত দু'বছর নোভেল করোনাভাইরাস থেকে উদ্ভুত অতিমারির প্রকোপে তথৈবচ অবস্থা দেশের অর্থনীতির। রাজনৈতিক দলগুলির আয়েও তার প্রভাব পড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: Narendra Modi Update: দেশে দরিদ্রের সংখ্যা কমেছে! মোদির দাবি ঘিরে তরজা

নির্বাচন কমিশনে জমা পড়া নথি অনুযায়ী, বিজেপি মোট ৪৭৭ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৭৭ টাকা অনুদান পেয়েছে। কংগ্রেসের মোট প্রাপ্ত অনুদান ৭৪ কোটি ৫০ লক্ষ ৪৯ হাজার ৭৩১।

২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিজেপি-র প্রাপ্ত অনুদান এবং চাঁদার পরিমাণ একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এই দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল তারা। ২০১৯-'২০ সালে নিজেদের সব সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৮৪৭ কোটি টাকা বলে দেখায় বিজেপি। ওই সময় কংগ্রেস মোট সম্পত্তির হিসেবে দেখিয়েছিল ৫৮৮.১৬ কোটি টাকা।

বিজেপি-ই এগিয়ে দৌড়ে

ADR Report-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজেপি এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল। দেশের প্রাচীনতম দল কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে ছিল মায়াবতীর বহুজন সমাজ পার্টি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget